×

আন্তর্জাতিক

ইউক্রেনীয় ড্রোন কাণ্ডে লাটভিয়ায় সরকার পতন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৪:৪০ পিএম

ইউক্রেনীয় ড্রোন কাণ্ডে লাটভিয়ায় সরকার পতন

ছবি- সংগৃহীত

রাশিয়াগামী ইউক্রেনীয় ড্রোন লাটভিয়ার ভূখণ্ডে ঢুকে পড়াকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক সংকটের জেরে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। বৃহস্পতিবার (১৪ মে) তিনি এই ঘোষণা দেন।

গত সপ্তাহে পূর্ব লাটভিয়ায় দুটি ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়ার ঘাটতি রয়েছে এমন অভিযোগ তুলে প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিস স্প্রুডসকে বরখাস্ত করেছিলেন সিলিনা। এর প্রতিবাদে স্প্রুডসের দল ‘প্রগ্রেসিভস’ জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিলে সরকার ভেঙে পড়ে। আগামী অক্টোবরে দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল।

পদত্যাগের ঘোষণা দিয়ে সিলিনা বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী পদে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও রাজনৈতিক ফায়দা নিতে কিছু মানুষ সংকট তৈরি করেছে। আমি পদত্যাগ করছি, তবে হাল ছাড়ছি না।’

গত ৭ মে লাটভিয়ার আকাশসীমায় তিনটি ড্রোন প্রবেশের ঘটনা থেকে এই সংকটের সূত্রপাত। লাটভিয়া ও ইউক্রেন উভয় দেশই স্বীকার করেছে যে ড্রোনগুলো মূলত রাশিয়াকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। তবে সিগন্যাল জ্যাম হওয়ার কারণে পথ হারিয়ে সেগুলো লাটভিয়ায় ঢুকে পড়ে। একটি ড্রোন মাটিতে আছড়ে পড়ে এবং অন্যটি একটি খালি তেল সংরক্ষণাগারে আঘাত হানে। তৃতীয়টি আকাশসীমা পেরিয়ে চলে যায়।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও সরকারের ধীরগতি ও সতর্কবার্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে ক্ষোভ জানান স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর সিলিনা বলেছিলেন, ‘কোথাও বড় ভুল হয়েছে, পরিস্থিতি এভাবে চলতে পারে না।’ লাটভিয়ার প্রেসিডেন্ট এডগার্স রিনকেভিচস জানিয়েছেন, নতুন সরকার গঠনের বিষয়ে তিনি আজ ১৫ মে সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়া সিলিনার সরকার ইউক্রেনের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। সম্ভাব্য রুশ আগ্রাসন নিয়ে উদ্বিগ্ন দেশটি সম্প্রতি বাধ্যতামূলক সামরিক সেবা পুনরায় চালু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে শতাব্দী প্রাচীন মসজিদকে মন্দির হিসেবে ঘোষণা

ভারতে শতাব্দী প্রাচীন মসজিদকে মন্দির হিসেবে ঘোষণা

ইসির সার্ভারে নেই কোটি কোটি নাগরিকের তথ্য ফরম

ইসির সার্ভারে নেই কোটি কোটি নাগরিকের তথ্য ফরম

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে প্রযুক্তির বিকল্প নেই

বাণিজ্যমন্ত্রী উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে প্রযুক্তির বিকল্প নেই

‘সেবা নিশ্চিত করাসহ দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করছি’

স্বাস্থ্যমন্ত্রী ‘সেবা নিশ্চিত করাসহ দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করছি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App