×

আন্তর্জাতিক

চীন সফরে ট্রাম্পকে যা খাওয়ালেন শি জিনপিং

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৪:৪৭ পিএম

চীন সফরে ট্রাম্পকে যা খাওয়ালেন শি জিনপিং

শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর ঘিরে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ ভোজসভার আয়োজন করেছে বেইজিং। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) আয়োজিত এই নৈশভোজ ছিল ট্রাম্পের আলোচিত রাষ্ট্রীয় সফরের অন্যতম প্রধান আকর্ষণ। ২০১৭ সালের পর এই প্রথম চীন সফরে গিয়ে বেইজিংয়ে লাল গালিচা সংবর্ধনা পেলেন তিনি।

ভোজসভায় ট্রাম্পের সঙ্গে ছিলেন তাঁর প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য ও শীর্ষ মার্কিন করপোরেট প্রধানরা। অতিথিদের জন্য পরিবেশন করা হয় সামুদ্রিক স্যুপে কুচি করা কডফিশ, মচমচে লবস্টার বল, মোরেল মাশরুম দিয়ে তৈরি প্যান-সিয়ারড বিফ ফিলে, কুং পাও চিকেন ও স্ক্যালপস। এ ছাড়া মেনুতে ছিল মৌসুমি সবজি, বাঁশকুঁড়ি, গরুর মাংসের পুরভরা পাউরুটি ও ধীমি আঁচে সেদ্ধ শুকরের মাংসসহ নানা পদের ঐতিহ্যবাহী খাবার। মিষ্টান্ন হিসেবে ছিল চকলেট ব্রাউনি, ফল ও আইসক্রিম।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের ফাঁকে দেশটির প্রশংসায় পঞ্চমুখ হন ট্রাম্প। বেইজিংয়ের ঝংনানহাই কমপ্লেক্স ঘুরে দেখার সময় তিনি বলেন, ‘আমি চীনকে দেখে খুবই মুগ্ধ।’ একপর্যায়ে বাগান দেখে মন্তব্য করেন, এগুলো বিশ্বের সবচেয়ে সুন্দর গোলাপ। টি-রুমে যাওয়ার পথে ট্রাম্প জানান, শি জিনপিং তাঁকে হোয়াইট হাউজের রোজ গার্ডেনের জন্য গোলাপ উপহার দেবেন।

এ সময় শি জিনপিংয়ের সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরের কথা উল্লেখ করেন ট্রাম্প। তিনি জানান, আগামী ২৪ সেপ্টেম্বর শি’র যুক্তরাষ্ট্র সফর হতে পারে। ট্রাম্প বলেন, ‘আশা করি আপনি যুক্তরাষ্ট্রে গিয়ে মুগ্ধ হবেন, যেমনটা আমি চীনকে দেখে হয়েছি।’

উল্লেখ্য, বাণিজ্য ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে দুই দেশের টানাপোড়েনের মধ্যে আয়োজিত এই সফরকে আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এদিকে হোয়াইট হাউজের সফরসঙ্গী ও সাংবাদিকদের জন্য ভ্যানে করে ম্যাকডোনাল্ডসের খাবার সরবরাহ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে শতাব্দী প্রাচীন মসজিদকে মন্দির হিসেবে ঘোষণা

ভারতে শতাব্দী প্রাচীন মসজিদকে মন্দির হিসেবে ঘোষণা

ইসির সার্ভারে নেই কোটি কোটি নাগরিকের তথ্য ফরম

ইসির সার্ভারে নেই কোটি কোটি নাগরিকের তথ্য ফরম

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে প্রযুক্তির বিকল্প নেই

বাণিজ্যমন্ত্রী উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে প্রযুক্তির বিকল্প নেই

‘সেবা নিশ্চিত করাসহ দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করছি’

স্বাস্থ্যমন্ত্রী ‘সেবা নিশ্চিত করাসহ দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করছি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App