×

আন্তর্জাতিক

প্রেমিককে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি তরুণীর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৪:২৯ পিএম

প্রেমিককে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি তরুণীর

ছবি- সংগৃহীত

প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করতে নিজের বাবার বাড়িতেই ডাকাতির পরিকল্পনা করলেন এক তরুণী। ভারতের উত্তর প্রদেশের মুরাদাবাদে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনায় ওই তরুণী ও তার প্রেমিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের দাবি, পরিবারের অজান্তে প্রেমিককে বাড়ির চাবি দেওয়া থেকে শুরু করে ডাকাতদের প্রবেশের পথ তৈরি করে দেন ওই ব্যবসায়ীর মেয়ে।

গত ১১ মে ভোরে মুরাদাবাদের পিতল ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ভোর চারটার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে। যাওয়ার সময় তারা সিসিটিভি ক্যামেরার ডিভিআরও নিয়ে যায়।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ব্যবসায়ীর মেয়ে আরিবা দীর্ঘ সাত-আট বছর ধরে আরশাদ ওয়ারসি নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত। ভিন্ন ধর্মের হওয়ায় পরিবার এই সম্পর্ক মেনে নেবে না—এমন আশঙ্কা থেকেই তারা বাড়ি থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে পালানোর পরিকল্পনা করেন।

পুলিশ জানায়, বাড়িতে কোথায় কত টাকা রাখা আছে, তা প্রেমিককে জানিয়েছিলেন আরিবা। ডাকাতির প্রায় এক মাস আগেই তিনি বাড়ির মূল ফটকের চাবি প্রেমিকের হাতে তুলে দেন। ঘটনার রাতে ভেতর থেকে ডিজিটাল লক খুলে দিয়ে ডাকাতদের কাজ সহজ করে দিয়েছিলেন তিনি।


এ ঘটনায় আরিবা, তার প্রেমিক আরশাদ ও আরও তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪৭ লাখ ২৪ হাজার টাকা, চারটি পিস্তল ও দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০৩০ পর্যন্ত ব্রাজিলেই থাকছেন আনচেলত্তি

২০৩০ পর্যন্ত ব্রাজিলেই থাকছেন আনচেলত্তি

নেতানিয়াহুর সফরের কথা ফাঁসে ক্ষুব্ধ আরব আমিরাত

নেতানিয়াহুর সফরের কথা ফাঁসে ক্ষুব্ধ আরব আমিরাত

নদী গর্ভে শত কোটির প্রকল্প, দায় নিচ্ছে না এলজিইডি-পাউবো

নদী গর্ভে শত কোটির প্রকল্প, দায় নিচ্ছে না এলজিইডি-পাউবো

একযোগে এনসিপির ২২ নেতার পদত্যাগ

একযোগে এনসিপির ২২ নেতার পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App