×

আন্তর্জাতিক

ভারতে শতাব্দী প্রাচীন মসজিদকে মন্দির হিসেবে ঘোষণা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:৩৫ পিএম

ভারতে শতাব্দী প্রাচীন মসজিদকে মন্দির হিসেবে ঘোষণা

ছবি- সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বিতর্কিত ভোজশালা কমপ্লেক্সকে দেবী সরস্বতীর মন্দির হিসেবে ঘোষণা করেছেন রাজ্যের হাইকোর্ট। আজ শুক্রবার (১৫ মে) এক রায়ে আদালত ২০০৩ সালে প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থার (এএসআই) দেওয়া নির্দেশ বাতিল করেন। আগের ওই আদেশে মুসলিমদের সেখানে শুক্রবারের নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছিল।

বিচারপতি বিজয় কুমার শুক্লা ও বিচারপতি অলোকের বেঞ্চ রায়ে উল্লেখ করেন, ঐতিহাসিক তথ্য ও সাহিত্য থেকে প্রমাণিত হয় যে বিতর্কিত এলাকাটি রাজা ভোজের সময়কার সংস্কৃত শিক্ষার কেন্দ্র ও সরস্বতী মন্দির ছিল। আদালত পর্যবেক্ষণে বলেন, এখানে হিন্দু উপাসনার ধারাবাহিকতা কখনো বন্ধ হয়নি। তবে স্থাপনাটির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব এএসআই-এর হাতেই থাকবে।

একই সঙ্গে আদালত মুসলিম সম্প্রদায়কে জেলার অন্য কোথাও মসজিদ নির্মাণের জন্য রাজ্য সরকারের কাছে পৃথক জমি চাওয়ার পরামর্শ দিয়েছেন। এ ছাড়া বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত দেবী সরস্বতীর প্রাচীন মূর্তিটি ভারতে ফিরিয়ে আনতে সরকারকে আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দু সম্প্রদায়ের দাবি, ভোজশালা মূলত রাজা ভোজের নির্মিত মন্দির। অন্যদিকে মুসলিম পক্ষ এটি শতাব্দী প্রাচীন কামাল মওলা মসজিদ হিসেবে দাবি করে আসছে। এর আগে ২০২৪ সালের মার্চে হাইকোর্টের নির্দেশে ভোজশালায় বৈজ্ঞানিক জরিপ চালায় এএসআই। সংস্থাটি তাদের প্রতিবেদনে দাবি করে, মন্দিরের উপকরণ ব্যবহার করেই বর্তমান কাঠামোটি নির্মাণ করা হয়েছিল।

তবে মুসলিম পক্ষ এএসআই-এর এই প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছে। তাদের দাবি, আবেদনকারীদের ইচ্ছানুযায়ী এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে চায় চীন: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে চায় চীন: ট্রাম্প

থাইল্যান্ডে অ্যালকোহল বিক্রিতে কড়া বিধিনিষেধ

থাইল্যান্ডে অ্যালকোহল বিক্রিতে কড়া বিধিনিষেধ

শনিবার পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কোরবানি ঈদকে সামনে রেখে মুরাদনগরে ব্যস্ত কামারপল্লী

কোরবানি ঈদকে সামনে রেখে মুরাদনগরে ব্যস্ত কামারপল্লী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App