×

আন্তর্জাতিক

প্যারামেডিকদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা: এমএসএফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:৪৫ পিএম

প্যারামেডিকদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা: এমএসএফ

ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দু’জন নিহত হওয়ার পর সে দেশে কর্মরত প্যারামেডিক বা জরুরি চিকিৎসা কর্মীদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা 'ডক্টরস উইদাউট বর্ডারস' (এমএসএফ)।

শনিবার (১৬ মে) এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা 'ডক্টরস উইদাউট বর্ডারস' (এমএসএফ)।

বিবৃতিতে বলা হয়েছে, গত মঙ্গলবার (১২ মে) এই হামলাটি ঘটে, যখন তিনজন প্যারামেডিক পূর্ববর্তী একটি হামলা থেকে বেঁচে যাওয়া এক আহত ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করছিলেন। নিকটবর্তী একটি হাসপাতাল থেকে রওনা হওয়া একটি অ্যাম্বুলেন্সের প্যারামেডিকরা তাদের সহকর্মীদের ওপর এই হামলা প্রত্যক্ষ করেন এবং পরে মানবদেহের অবশেষ সংগ্রহ করতে ঘটনাস্থলে ফিরে আসেন।

লেবাননে এমএসএফ-এর মিশন প্রধান জেরেমি রিস্টর্ড বলেন, “যারা কেবল নিজেদের দায়িত্ব পালন করছিলেন এবং জীবন বাঁচাতে বিশাল ঝুঁকি নিচ্ছিলেন, সেই প্যারামেডিকদের হত্যার ঘটনায় আমরা ক্ষুব্ধ। স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা অগ্রহণযোগ্য এবং একে স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না।”

এমএসএফ বলেছে, এই ঘটনাটি দক্ষিণ লেবানন জুড়ে বিমান হামলা, ড্রোন হামলা এবং গোলন্দাজ বাহিনীর গোলাবর্ষণে হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার এক উদ্বেগজনক ধারার অংশ। সংস্থাটি উল্লেখ করেছে যে, হামলার ভয়ে উদ্ধারকারী দলগুলো জীবনরক্ষাকারী অভিযান বিলম্বিত বা সীমিত করতে ক্রমশ বাধ্য হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর ড্রোন হামলা

ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর ড্রোন হামলা

দলের নাম আগে ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল

রাজশাহীতে জামায়াত আমির দলের নাম আগে ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল

টানা ৭ দিনের ঈদ ছুটি পাচ্ছেন না যারা

টানা ৭ দিনের ঈদ ছুটি পাচ্ছেন না যারা

বিসিবির অ্যাডহক কমিটি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

বিসিবির অ্যাডহক কমিটি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App