×

রাজনীতি

রাজশাহীতে জামায়াত আমির

দলের নাম আগে ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৭:৪২ পিএম

দলের নাম আগে ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল

ছবি : সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, দলের নাম ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল। শনিবার (১৬ মে) রাজশাহীতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

পদ্মা ব্যারাজ উদ্বোধন করায় সরকারকে ধন্যবাদ জানান জামায়াত আমির। সেই সঙ্গে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার আহ্বানও জানান। তিনি বলেন, কারো রক্তচক্ষুর দিকে না তাকিয়ে অবশ্যই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদেরকে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে। তাদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদেরকেই কাজ করতে হবে। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, দলের নাম ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল। জনগণ বিশ্বাস করতে বাধ্য হবে যে, দলটির মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সবাই চাঁদাবাজ।

সকাল ৮টার দিকে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে রাজশাহীতে পৌঁছান বিরোধী দলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম খান। এছাড়াও সমাবেশে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি এনসিপির একাধিক নেতাকর্মীকেও রাজশাহীতে আসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কবে নাগাদ খুলতে পারে হরমুজ প্রণালি, জানালেন মার্কিন জ্বালানিমন্ত্রী

কবে নাগাদ খুলতে পারে হরমুজ প্রণালি, জানালেন মার্কিন জ্বালানিমন্ত্রী

হাতে পেয়েও হাতছাড়া অনুদান ফেরত চায় মহিলা ক্রীড়া সংস্থা

হাতে পেয়েও হাতছাড়া অনুদান ফেরত চায় মহিলা ক্রীড়া সংস্থা

দুপক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি নিহত

দুপক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি নিহত

জৈন্তাপুরে ৪৬৫ পরিবার পেল ফ্যামিলি কার্ড

জৈন্তাপুরে ৪৬৫ পরিবার পেল ফ্যামিলি কার্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App