×

আন্তর্জাতিক

সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:২৩ পিএম

সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা

ছবি : সংগৃহীত

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া ২৬ মে পালিত হবে পবিত্র আরাফাত দিবস। রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এ ঘোষণা দেয়।

দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, রোববার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে রাত থেকেই জিলহজ মাস গণনা শুরু হবে।

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশও ইতোমধ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। খবর গালফ নিউজ ও খালিজ টাইমসের। মালয়েশিয়া জানিয়েছে, সোমবার (১৮ মে) থেকে দেশটিতে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী, ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

অন্যদিকে ব্রুনাই জানিয়েছে, দেশটির কোথাও জিলহজের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। সেই হিসাবে ব্রুনাইয়ে ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ মে।

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়াও জানিয়েছে, সোমবার থেকে তাদের দেশে জিলহজ মাস শুরু হচ্ছে। দেশটির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন স্থানে চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে দেশটিতেও ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।

বাংলাদেশে ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। চাঁদ দেখার তথ্য পর্যালোচনার পরই দেশে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়।

ইসলামি বিধান অনুযায়ী, চাঁদ দেখার মাধ্যমে হিজরি মাস গণনা শুরু হয়। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয় এবং এর আগের দিন অর্থাৎ ৯ জিলহজ পালিত হয় পবিত্র আরাফাত দিবস।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি সৌদি আরবের মক্কায় হজ পালন করতে যান। ঈদুল আজহায় সামর্থ্যবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি করেন। আর আরাফাতের দিনে হজযাত্রীরা আরাফাতের ময়দানে সমবেত হয়ে বিশেষ ইবাদতে অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে কোরবানির চাহিদার চেয়েও বেশি গরু রয়েছে

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে কোরবানির চাহিদার চেয়েও বেশি গরু রয়েছে

বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আধিপত্যের পতন ঘটেছে: ইরান

বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আধিপত্যের পতন ঘটেছে: ইরান

গরু পাচারে ভারত যাওয়া নিখোঁজের লাশ ভাসছিলো পদ্মায়

গরু পাচারে ভারত যাওয়া নিখোঁজের লাশ ভাসছিলো পদ্মায়

৭ অক্টোবরের হামলাকারীদের নির্মূলের দ্বারপ্রান্তে ইসরায়েল

নেতানিয়াহু ৭ অক্টোবরের হামলাকারীদের নির্মূলের দ্বারপ্রান্তে ইসরায়েল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App