×

ক্রিকেট

জুনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:৪৪ পিএম

জুনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

ছবি: ফাইল ফটো

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ৫ জুন ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া দল।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, যথাক্রমে ৯, ১১ ও ১৪ জুন। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ১১টায়। 

এরপর তিন দিনের বিরতি দিয়ে টি-টোয়েন্টি সিরিজ গড়াবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে ১৭, ১৯ ও ২১ জুন। সবকটি টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

আগস্টে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুটো টেস্ট ম্যাচের কথা আগে শোনা গেলেও, সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানায়নি বিসিবি।

উল্লেখ্য, ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশ সফরে এসে মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন দল ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। তখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

দেশে কোরবানির চাহিদার চেয়েও বেশি গরু রয়েছে

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে কোরবানির চাহিদার চেয়েও বেশি গরু রয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App