×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ৫ শর্তের জবাবে যা বলল ইরান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:৩৫ পিএম

যুক্তরাষ্ট্রের ৫ শর্তের জবাবে যা বলল ইরান

ছবি- সংগৃহীত

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ ও শত্রুতা অবসানে ইরানকে পাঁচটি শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে—ইরান কেবল একটি পারমাণবিক স্থাপনা চালু রাখতে পারবে এবং তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। গতকাল রোববার (১৭ মে) ইরানি সংবাদমাধ্যমে এই শর্তগুলোর কথা জানানো হয়।

আজ সোমবার (১৮ মে) ইরান জানিয়েছে, যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া এই নতুন প্রস্তাবের জবাব দিয়েছে তারা। ওয়াশিংটনের দাবিগুলোকে ইরানি গণমাধ্যমে ‘অতিরিক্ত’ বলা হলেও উভয় পক্ষের মধ্যে প্রস্তাব বিনিময় অব্যাহত রয়েছে বলে তেহরান উল্লেখ করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি আজ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের উদ্বেগগুলো মার্কিনিদের জানানো হয়েছে।’ জবাবের বিস্তারিত প্রকাশ না করে তিনি জানান, ‘পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে’ বর্তমানে আলোচনা অব্যাহত রয়েছে।

বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করা এবং দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ তেহরানের দাবিগুলোর পক্ষে অবস্থান তুলে ধরেন বাঘায়ি। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। ইরানের এই দাবি যৌক্তিক, কারণ এই সংঘাত অবৈধ ও ভিত্তিহীন।’ নতুন করে সামরিক সংঘাতের শঙ্কা নিয়ে তিনি বলেন, যেকোনো পরিস্থিতির জন্য ইরান পুরোপুরি প্রস্তুত।

এর আগে ইরানের ফারস নিউজ এজেন্সি জানায়, ওয়াশিংটন ইরানের জব্দ সম্পদের ‘২৫ শতাংশও’ মুক্ত করতে বা যুদ্ধের কোনো ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি। তেহরান আনুষ্ঠানিক শান্তি আলোচনায় অংশ নিলেই কেবল শত্রুতা বন্ধ করা হবে বলে স্পষ্ট জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইরানের মেহর নিউজ এজেন্সি বলেছে, ‘যুক্তরাষ্ট্র কোনো ছাড় না দিয়েই এমন সুবিধা আদায় করতে চাইছে, যা তারা যুদ্ধের সময়ও পারেনি। এতে আলোচনা অচলাবস্থায় পৌঁছাবে।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার স্থানীয় সময় গভীর রাতে তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প লিখেছেন, ‘ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে, না হলে দেশটির আর কিছুই অবশিষ্ট থাকবে না। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাঙ্গলকোটে গাঁজা ও বিদেশি মদসহ আটক ৭

নাঙ্গলকোটে গাঁজা ও বিদেশি মদসহ আটক ৭

বিসিবির নির্বাচন করবেন না ইশরাক

বিসিবির নির্বাচন করবেন না ইশরাক

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি যানজট

লাঙ্গলবন্দ সেতু সংস্কার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি যানজট

আবারও বাড়লো ফার্নেস অয়েলের দাম

আবারও বাড়লো ফার্নেস অয়েলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App