×

আন্তর্জাতিক

ভেনিজুয়েলার তেলে ইরান যুদ্ধের ২৫ ‍গুন উঠিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:৪৮ পিএম

ভেনিজুয়েলার তেলে ইরান যুদ্ধের ২৫ ‍গুন উঠিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, মাত্র ৪ মাসে ভেনেজুয়েলার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্র যে পরিমাল লাভ করেছে, তা দিয়ে আরো ২৫ বার ইরানের বিরুদ্ধে যুদ্ধের খরচ উঠে গেছে। এ বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করে আমেরিকা।

শনিবার (২৩ মে) নিউইয়র্কে এক জনসভায় দেওয়া বক্তব্যে ট্রাম্প অহংকারের সঙ্গে বলেন, ‘ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি? খারাপ না নিশ্চই। কারণ আমরা ভেনেজুয়েলা থেকে এত বেশি পরিমাণ তেল নিয়েছি যে ইরান যুদ্ধের খরচ প্রায় ২৫ বার উঠে এসেছে।’

খবর দিয়েছে মিডল ইস্ট আই এবং আল জাজিরা।

ট্রাম্পের এই মন্তব্যে ভেনেজুয়েলার জ্বালানি খাত কিভাবে যুক্তরাষ্ট্র নিজের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থে ব্যবহার করেছে, তা স্পষ্ট হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল সম্পদকে নিজেদের বৈশ্বিক জ্বালানি কৌশলের অংশ হিসেবেই দেখেছে।

মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্রের সরাসরি ব্যয় প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

তবে আন্তর্জাতিক সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, প্রকৃত ব্যয়ের পরিমাণ ঘোষিত অঙ্কের চেয়েও অনেক বেশি হতে পারে।

ট্রাম্প তার বক্তব্যে ভেনেজুয়েলার তেল খাত থেকে যুক্তরাষ্ট্রের আর্থিক সুবিধাকে নিজের প্রশাসনের বড় সাফল্য হিসেবে তুলে ধরেন। তবে একটি স্বাধীন দেশের প্রাকৃতিক সম্পদ থেকে যুদ্ধ ব্যয় মেটানোর এমন প্রকাশ্য মন্তব্য বিশ্বরাজনীতিতে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্রের জ্বালানি ও পররাষ্ট্রনীতির দিকই তুলে ধরেনি, বরং মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকাকে ঘিরে ওয়াশিংটনের ভূরাজনৈতিক কৌশল নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App