×

আন্তর্জাতিক

চীনে কয়লাখনির গ্যাস বিস্ফোরণে ৯০ জনের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৩:১২ পিএম

চীনে কয়লাখনির গ্যাস বিস্ফোরণে ৯০ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

চীনের উত্তরের শানসি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছে। দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলো বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে বিস্ফোরণ হয়। ঘটনাটি ঘটে টংঝৌ গ্রুপ পরিচালিত লিউশেনইউ কয়লা খনিতে। ঘটনার পর শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, প্যারামেডিকরা ঘটনাস্থলে স্ট্রেচার বহন করছেন এবং পেছনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। ১০০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে এবং ঘটনাস্থলে এখনও উদ্ধার কাজ চলছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খনির কর্মকর্তাদের আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, খনিতে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় বিস্ফোরণ ঘটেছে।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকাজে অংশ নিতে ছয়টি দলের মোট ৩৪৫ জন কর্মী মোতায়েন করা হয়েছে। শানসি প্রদেশ দেশটির অন্যতম প্রধান কয়লা উৎপাদন এলাকা। এর আগে অঞ্চলটিতে একাধিক খনি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

ওমানের উপকূলে তেল ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় উদ্ধার

ওমানের উপকূলে তেল ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় উদ্ধার

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App