×

আন্তর্জাতিক

ইরানে নতুন করে হামলার পর যা জানাল যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৫:০৩ পিএম

ইরানে নতুন করে হামলার পর যা জানাল যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার পর ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে সংশয় তৈরি হলেও ইরানের সাথে এখনও একটি চুক্তি করা সম্ভব বলে মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মঙ্গলবার (২৬ মে) ভারত সফরকালে জয়পুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

মার্কো রুবিও জানান, এই চুক্তি নিয়ে বর্তমানে কাতারে মধ্যস্থতা চলছে। আজ কাতারে কিছু আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমার মনে হয় প্রাথমিক খসড়ার সুনির্দিষ্ট ভাষা নিয়ে অনেক আলোচনা চলছে, তাই এতে আরও কয়েক দিন সময় লাগবে।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থানের কথা উল্লেখ করে জানান, প্রেসিডেন্ট এটি সম্পন্ন করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি হয় একটি ভালো চুক্তি করবেন, নয়ত কোনো চুক্তিই করবেন না।

মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তির বিষয়ে নতুন করে মার্কিন হামলার ফলে সংশয় তৈরি হলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, অবরুদ্ধ হরমুজ প্রণালি ‘যেভাবেই হোক’ পুনরায় উন্মুক্ত করা হবে। তিনি বলেন, প্রণালিটি অবশ্যই খোলা থাকতে হবে এবং এগুলো এক বা অন্য উপায়ে খোলা হবেই।

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের তীব্র সমালোচনা করে রুবিও আরও বলেন, সেখানে যা ঘটছে তা বেআইনি, অবৈধ, বিশ্বের জন্য টেকসই নয় এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশযান ভূপাতিত করল ইরান

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশযান ভূপাতিত করল ইরান

ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা

ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা

হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু

মেসির চোটের সবশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

মেসির চোটের সবশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App