×

আন্তর্জাতিক

১০৪ বছরে রেকর্ড তাপমাত্রা, তীব্র গরমে পুড়ছে পশ্চিম ইউরোপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৫:২৭ পিএম

১০৪ বছরে রেকর্ড তাপমাত্রা, তীব্র গরমে পুড়ছে পশ্চিম ইউরোপ

ছবি- সংগৃহীত

শীতল আবহাওয়ার দেশ হিসেবে পরিচিত পশ্চিম ইউরোপের চার দেশ ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য এখন রেকর্ডভাঙা তীব্র গরমে পুড়ছে। মে মাসে যেখানে সাধারণত তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠে না, সেখানে এবার তা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। এর আগে ১৯২২ সালের মে মাসে এসব দেশে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ফলে এবারের তাপপ্রবাহ গত ১০৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

সোমবার (২৫ মে) এক পূর্বাভাসে ফ্রান্সের আবহাওয়া দপ্তর ‘মেতেও ফ্রান্স’ জানিয়েছে, আপাতত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। গত বৃহস্পতিবার থেকে এই চার দেশে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। রাজধানী প্যারিসে গত চার দিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। ফ্রান্সের কিছু শহর ও গ্রামে তাপমাত্রা ৩৯ ডিগ্রি পর্যন্ত উঠেছে।

পর্তুগালেও গত চার দিন ধরে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না। তীব্র গরমের কারণে দেশটির ছয়টি জেলায় ইতিমধ্যে ‘হলুদ সতর্কতা’ জারি করেছে কর্তৃপক্ষ।

স্পেনে মূলত উত্তর উপকূলের নিকটবর্তী শহর ও গ্রামগুলোতে এই তাপপ্রবাহ চলছে। সেখানে গত কয়েক দিন ধরে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। স্পেনের আবহাওয়া দপ্তর ‘এইমেট’ এই পরিস্থিতিকে ‘অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা’ বলে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে গরম কমার কোনো লক্ষণ নেই।

এদিকে যুক্তরাজ্যেও শুরু হয়েছে তাপপ্রবাহ। গত চার দিন ধরে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। হঠাৎ এমন তীব্র গরমে ইউরোপের এই দেশগুলোর স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একসঙ্গে বেড়ে ওঠা, ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপ খেলবেন দুই ভাই

একসঙ্গে বেড়ে ওঠা, ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপ খেলবেন দুই ভাই

পাকিস্তানিদের সাম্প্রদায়িক বিদ্বেষের নির্লজ্জ বহিঃপ্রকাশ

বুরুঙ্গা গণহত্যা : ২৬ মে ১৯৭১ পাকিস্তানিদের সাম্প্রদায়িক বিদ্বেষের নির্লজ্জ বহিঃপ্রকাশ

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশযান ভূপাতিত করল ইরান

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশযান ভূপাতিত করল ইরান

ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা

ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App