×

আন্তর্জাতিক

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৫:৪৪ পিএম

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি- সংগৃহীত

ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

২০ মে (বুধবার) শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় রিংকি চট্টোপাধ্যায় সিং নামের এক আইনজীবী এই লিখিত অভিযোগ দায়ের করেন। অত্যন্ত ‘হাই-প্রোফাইল’ মামলা হওয়ায় পুলিশ শুরুতে তা নিতে চায়নি বলে দাবি করেছেন ওই আইনজীবী। তিনি বলেন, থানায় কয়েক দফা যোগাযোগের পর অবশেষে পুলিশ এফআইআর দায়ের করতে বাধ্য হয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১ (অপরাধমূলক ভীতি প্রদর্শন), ৩৫২ (শান্তিভঙ্গের উদ্দেশ্যে অপমান), ৩৫৩ (বিভ্রান্তিকর বিবৃতি ছড়ানো) এবং ২৯৯ (ধর্মীয় বিশ্বাসে আঘাত করা) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। শিলিগুড়ি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এফআইআরে উল্লিখিত প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখে তদন্তপ্রক্রিয়া চালানো হচ্ছে।

অভিযোগপত্রে আইনজীবী রিংকি চট্টোপাধ্যায় দাবি করেন, সাবেক মুখ্যমন্ত্রীর দুটি পৃথক বক্তব্য তার ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এর মধ্যে একটি বক্তব্য তিনি দিয়েছিলেন ২০২৫ সালের ঈদের সময় এবং অপরটি দিয়েছিলেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ধর্মতলার একটি ধর্নামঞ্চ থেকে।

বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ওই আইনজীবী বলেন, “মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি হিজাব পরে রেড রোডে ঈদের নামাজে যোগ দিয়েছিলেন এবং পরে হিন্দুধর্মকে ‘নোংরা ধর্ম’ বলে অভিহিত করেছিলেন।” মূলত হিন্দিতে বক্তৃতা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত ‘গান্দা ধর্ম’ শব্দটিই এই বিতর্কের জন্ম দেয়।

তবে সে সময় মমতা প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেছিলেন, “আমি রামকৃষ্ণের ধর্ম মানি, স্বামী বিবেকানন্দের ধর্ম মানি। কিন্তু জুমলা পার্টিরা (বিজেপি) যে নোংরা ধর্ম বানিয়েছে, তা মানি না। ওটা হিন্দু ধর্ম বিরোধী।”

আইনজীবী রিংকি চট্টোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে বলেন,'আমি যখন সাইবার শাখায় এফআইআর করতে যাই, তখন তা গ্রহণ না করে দিনের পর দিন ঝুলিয়ে রাখা হয়েছিল। এতে আমি শারীরিক ও মানসিক হয়রানির শিকার হয়েছি।'

তিনি আরও দাবি করেন, বিধানসভা নির্বাচনের আগে ধর্মতলায় হিন্দু ভোটারদের হুমকি দিয়ে আরও বক্তব্য দেওয়া হয়েছিল, যা একজন হিন্দু ও সমাজকর্মী হিসেবে তাকে শঙ্কিত করে তোলে।

তিনি নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানিয়ে বলেন,'আমি আক্রমণের ভয় পাচ্ছিলাম। বাকস্বাধীনতারও একটা নির্দিষ্ট সীমা আছে। প্রথমে পুলিশ ব্যবস্থা নিতে অস্বীকার করলেও শেষ পর্যন্ত আমার অভিযোগ গৃহীত হয়েছে এবং সংশ্লিষ্ট ধারাগুলো প্রয়োগ করা হয়েছে।'


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদ্মা সেতুতে গাড়ির ঢল, ২৪ ঘণ্টায় টোল রেকর্ড আদায়

পদ্মা সেতুতে গাড়ির ঢল, ২৪ ঘণ্টায় টোল রেকর্ড আদায়

হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৬০

হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৬০

গাজায় ইসরায়েলের হামলায় হামাসের শীর্ষ সামরিক নেতা নিহত

গাজায় ইসরায়েলের হামলায় হামাসের শীর্ষ সামরিক নেতা নিহত

সরকারের ভেতর ‘কিচেন কেবিনেট’ কী, বাংলাদেশে কেন আলোচনায়?

সরকারের ভেতর ‘কিচেন কেবিনেট’ কী, বাংলাদেশে কেন আলোচনায়?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App