×

আন্তর্জাতিক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৮:৫১ পিএম

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের লাফ দেখা দিয়েছে। মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার খবরের পরপরই আজ বৃহস্পতিবার (২৮ মে) বিশ্ববাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে গেছে। এর আগে দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতা ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রত্যাশায় তেলের দাম কমে এক মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। তবে নতুন করে উত্তেজনা শুরু হওয়ায় তেলের বাজারে আবার এই অস্থিরতা তৈরি হলো।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আজ সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫১ ডলার বা ৩ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। এতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৮ ডলারে।

এর আগে আজ ভোরের দিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন হামলার জবাবে তারা ‘একটি মার্কিন সামরিক ঘাঁটিতে’ পাল্টা হামলা চালিয়েছে।

মূলত এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই হরমুজ প্রণালির কাছে মার্কিন সামরিক বাহিনী নতুন করে হামলা চালায়। একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের একটি সামরিক ঘাঁটি এবং তাদের চারটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’ ড্রোন লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। এই পাল্টাপাল্টি হামলার ঘটনাই বিশ্ববাজারে জ্বালানির দামকে রাতারাতি ঊর্ধ্বমুখী করে তুলেছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

কেনিয়ার আবাসিক স্কুলে আগুনে ১৬ ছাত্রীর মৃত্যু

কেনিয়ার আবাসিক স্কুলে আগুনে ১৬ ছাত্রীর মৃত্যু

'হানি-ট্র্যাপ' বিতর্কে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

'হানি-ট্র্যাপ' বিতর্কে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুতিন

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুতিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App