×

আন্তর্জাতিক

নতুন সমঝোতায় রাজি ইরান-যুক্তরাষ্ট্র, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৭:২৭ পিএম

নতুন সমঝোতায় রাজি ইরান-যুক্তরাষ্ট্র, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

চলমান রক্তক্ষয়ী সংঘাত থামাতে ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে একটি খসড়া সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। পর্দার আড়ালে তীব্র কূটনৈতিক তৎপরতার পর দুই পক্ষ এই খসড়া স্মারকে সম্মত হয়েছে বলে হোয়াইট হাউস সূত্র নিশ্চিত করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এতে চূড়ান্ত অনুমোদন দেননি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।

মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই খসড়া সমঝোতা স্মারকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—টোল ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ তুলে নেওয়া এবং ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার। এ ছাড়া সংলাপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের জব্দ করা ১২ বিলিয়ন ডলার অর্থ ফেরত দেওয়া এবং ইরানে পণ্য ও মানবিক সহায়তা পৌঁছানোর জন্য বিশেষ কার্যপদ্ধতি নিয়ে আলোচনার বিষয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে। এই সমঝোতায় লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ বন্ধের বিষয়টিও উল্লেখ থাকবে।

তবে চুক্তিটি চূড়ান্ত হওয়ার দ্বারপ্রান্তে থাকলেও মাঠপর্যায়ের পরিস্থিতি এখনো বেশ উত্তপ্ত। গত ৪৮ ঘণ্টায় হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুটি সংঘর্ষের খবর পাওয়া গেছে। এর মধ্যেই সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ধরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এবং হরমুজ প্রণালিতে নৌযান লক্ষ্য করে গুলি চালিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। পাশাপাশি বুশেহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। তবে পেন্টাগন এই দাবি অস্বীকার করেছে।

এই উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি হুংকার দিয়ে বলেছেন, কোনোভাবেই ইরানিদের দুর্বল করতে পারবে না ইসরাইল ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ওয়াশিংটন ইরানের হরমুজ প্রণালি পরিচালনাকারী কর্তৃপক্ষের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এই শান্তি প্রস্তাবের ভবিষ্যৎ এখন পুরোপুরি নির্ভর করছে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের ওপর। ট্রাম্প ইতিমধ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের মোহ ছাড়তে হবে এবং আন্তর্জাতিক জলসীমায় নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এর আগে ইরানের বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের হামলা এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতে আইআরজিসির পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা এই যুদ্ধবিরতির চেষ্টাকে ভঙ্গুর করে তুলেছে।

এরই মধ্যে ওমানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল ব্যবস্থা চালু বা তাতে সহায়তা করা হলে ওমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল আরোপের প্রচেষ্টা যুক্তরাষ্ট্র সরকার কোনোভাবেই সহ্য করবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনার ট্যানারি স্থানান্তর ঠিক ছিলো’

‘হাসিনার ট্যানারি স্থানান্তর ঠিক ছিলো’

ফুলদী নদী থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ফুলদী নদী থেকে তরুণীর মরদেহ উদ্ধার

মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষে আহত ৬

ব্রাহ্মণবাড়িয়া মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষে আহত ৬

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত?

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App