×

সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল সাময়িক বিঘ্নিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৮:০১ পিএম

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল সাময়িক বিঘ্নিত

ছবি : ফাইল ফটো

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পৌনে এক ঘণ্টা বন্ধ রাখা হয়েছিলো।

শুক্রবার (২৯ মে) বিকেলে হঠাৎ ঝোড়ো বাতাস ও প্রতিকূল আবহাওয়ার কারণে নদীপথ উত্তাল হয়ে উঠলে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে বিকেল ৪টা ৫০ মিনিট থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

পরে পরিস্থিতির উন্নতি হলে বিকেল ৫ টা ৩৫ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচলের অনুমতি দেওয়া হয়।

দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতির উন্নতি হলে বিকেল সাড়ে ৫টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষে আহত ৬

ব্রাহ্মণবাড়িয়া মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষে আহত ৬

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত?

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত?

থানচি ছাত্র ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

থানচি ছাত্র ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

‘জাতির চরম ক্রান্তিকালে শহীদ জিয়া দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন’

‘জাতির চরম ক্রান্তিকালে শহীদ জিয়া দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App