×

খেলা

বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচগুলো কবে কখন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৮:১১ পিএম

বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচগুলো কবে কখন

ছবি- সংগৃহীত

ফুটবলের সবচেয়ে বড় মহোৎসব ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১৩ দিন। আগামী ১১ জুন পর্দা উঠছে বিশ্বমঞ্চের। তবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্টিনা ভক্তদের জন্য অপেক্ষাটা আরও একটু দীর্ঘ। আলবিসেলেস্তেদের প্রথম ম্যাচ দেখতে অপেক্ষা করতে হবে ১৭ জুন পর্যন্ত। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে মোট ১৮টি ম্যাচ শেষ হওয়ার পর মাঠে নামবেন লিওনেল মেসিরা।

সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। এরপর একে একে মাঠে গড়াবে আরও ১৭টি ম্যাচ। গ্রুপ পর্বে ‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনার সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়, যা বাংলাদেশ সময় অনুযায়ী পরদিন সকাল ৭টা। এই গ্রুপে আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া।

পরের ম্যাচে ২২ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর ২৮ জুন সকাল ৮টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান। গ্রুপ পর্বের বৈতরণি পার হতে পারলে আগামী ১ থেকে ৪ জুলাইয়ের মধ্যে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মাঠে নামবে আকাশী-সাদারা।

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্ক্যালোনির দল। আগামী ৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের মুখোমুখি হবে তারা। এই ম্যাচগুলোকে সামনে রেখে গত বৃহস্পতিবার ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। তবে প্রীতি ম্যাচ দুটির কথা বিবেচনা করে স্কোয়াডে অতিরিক্ত আরও ৭ জন ফুটবলারকে রেখেছেন তিনি।

আর্জেন্টিনার বিশ্বকাপ দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।

ডিফেন্ডার: ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভান্নি লো সেলসো, এজেকিয়েল পালাসিওস ও ভ্যালেন্তিন বারকো।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও হোসে মানুয়েল লোপেস।

শুধু প্রীতি ম্যাচের জন্য

সান্তিয়াগো বেলত্রান, আগুস্তিন গিয়াই, নিকোলাস কাপালদো, তোমাস আরান্দা, ইগনাসিও ওভান্দো, জোয়াকিন ফ্রেইতাস এবং সিমোন এসকোবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষে আহত ৬

ব্রাহ্মণবাড়িয়া মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষে আহত ৬

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত?

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত?

থানচি ছাত্র ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

থানচি ছাত্র ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

‘জাতির চরম ক্রান্তিকালে শহীদ জিয়া দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন’

‘জাতির চরম ক্রান্তিকালে শহীদ জিয়া দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App