×

আন্তর্জাতিক

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩০, আহত ৫০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২১, ১১:৪১ এএম

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩০, আহত ৫০

করাচি থেকে সারগোদা যাওয়ার পথে মিল্লাত এক্সপ্রেসের ট্রেনটি লাইনচ্যুত হয়ে ডাউন ট্র্যাকে চলে যায়। ছবি: ডন নিউজ

যাত্রীবাহী দুটি ট্রেনের সংঘর্ষে পাকিস্তানের সিন্ধু প্রদেশে অন্তত ৩০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। সোমবার (৭ জুন) স্থানীয় সময় সকালে সিন্ধুর ঘোটকি জেলার দারকি শহরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে বলে সংবাদ মাধ্যম ডন নিউজ জানিয়েছে।

পাকিস্তান রেলওয়ে বিভাগের এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ডন জানায়, করাচি থেকে সারগোদা যাওয়ার পথে মিল্লাত এক্সপ্রেসের ট্রেনটি লাইনচ্যুত হয়ে ডাউন ট্র্যাকে চলে যায়, ফলে রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় রাইতি রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনাটি ঘটেছে বলে জানায় ওই মুখপাত্র।

মিল্লাত এক্সপ্রেসের ধ্বংসস্তূপের মধ্যে এখনও ১৫ থেকে ২০ জন যাত্রী আটকা পড়ে আছেন আর সাহায্য চেয়ে চিৎকাররত লোকজনকে উদ্ধারের লক্ষ্যে কর্তৃপক্ষ ভারী যন্ত্রপাতি আনার চেষ্টা করছে বলে ঘোটকির এসএসপি উমর তুফায়েল জানায়।

দুর্ঘটনাটি ঘটনার সঙ্গে সঙ্গেই ঘোটকি, দারকি, ওবারো ও মিরপুর মাথেলো এলাকার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সব চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের দায়িত্বে ফেরার জন্য তলব করা হয়েছে।

এ ঘটনায় অন্তত ৩০ জন নিহত ও আরও ৫০ জন আহত হয়েছেন বলে ঘোটকির ডেপুটি কমিশনার (ডিসি) উসমান আব্দুল্লাহ জানান। উল্টে থাকা বগিগুলো থেকে লোকজনকে উদ্ধারে বেগ পেতে হচ্ছে এবং এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।

তিনি জানান, এ ঘটনায় ১৩ থেকে ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে আর ছয় থেকে আটটি বগি সম্পূর্ন ধ্বংস হয়ে গেছে। এখনো আটকা পড়ে থাকা লোকজনকে বের করে আনা উদ্ধারকারী কর্মকর্তাদের জন্য ‘চ্যালেঞ্জ’ হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App