×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দূতাবাসের তিন কর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ করল রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ১২:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রের দূতাবাসের তিন কর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ করল রাশিয়া

রাশিয়ার মস্কোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস

মস্কোতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের তিন কর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তাদের দায়মুক্তি বাতিলের আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওই তিন কর্মী এক রুশ নাগরিকের ব্যক্তিগত জিনিসপত্র চুরি করেছেন বলে অভিযোগ উঠেছে। খবর রয়টার্সের

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র যদি এই তিন কর্মীর ওপর থেকে কূটনৈতিক দায়মুক্তি প্রত্যাহার না করে, তা হলে তাদের দ্রুত রাশিয়া থেকে চলে যেতে হবে। যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওই তিন কর্মী মস্কোর একটি বার থেকে এক রুশ নাগরিকের ব্যাগ থেকে অ্যালকোহল চুরি করেছেন।

মস্কো পুলিশ বলছে, যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওই তিন কর্মীকে শনাক্ত করা হয়েছে এবং তারা মেরিন কর্পসের সদস্য।

গত ১৮ সেপ্টেম্বর এই চুরির ঘটনা ঘটেছে। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করে দেখেছে চুরি যাওয়া পণ্যের মূল্য ২০০ ডলারের সামান্য কিছু বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App