×

আন্তর্জাতিক

করোনা টিকা ৯০ শতাংশ ঝুঁকি কমায়: গবেষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ১০:১৫ এএম

করোনাভাইরাসের টিকা নেওয়া থাকলে সংক্রমিত হওয়ার পর মৃত্যু কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কমে যায় ৯০ শতাংশ। কেননা করোনায় সংক্রমিত হওয়ার পর রোগ প্রতিরোধের জন্য উচ্চমাত্রায় কার্যকর হলো টিকা। ফ্রান্সে স্থানীয় সময় সোমবার (১১ অক্টোবর) পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর এএফপির

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলে পরিচালিত গবেষণায়ও একই ফলাফল দেখা গেছে। তবে ফ্রান্সে পরিচালিত গবেষণাটি সবচেয়ে বড় আকারে তৈরি হয়েছে বলে দাবি করছেন গবেষকরা।

এ গবেষণা পরিচালনা করেন ওষুধ নিরাপত্তা বিষয়ক গবেষণা দল ইপি-ফেয়ার। তারা ফ্রান্স সরকারের সঙ্গে কাজ করছে। ফ্রান্সের ৫০ বছরের বেশি বয়সী দুই কোটি ২০ লাখ মানুষের ওপর গবেষণাটি চালানো হয়।

২০২০ সালের ডিসেম্বর থেকে করোনার টিকা দেওয়া শুরু করে ফ্রান্স। তখন থেকেই গবেষণার জন্য তথ্য সংগ্রহ শুরু হয়। টিকা নেওয়া এক কোটি ১০ লাখ ও টিকা না নেওয়া এক কোটি ১০ লাখ মানুষের ওপর এই গবেষণা পরিচালিত হয়।

ওই গবেষণায় একই এলাকা, বয়স ও লিঙ্গের টিকা নেওয়া ও না নেওয়া দুজনকে নিয়ে একটি জোড়া করা হয়। এরপর টিকা নেওয়া ব্যক্তির দ্বিতীয় ডোজ নেওয়ার দিন থেকে দুজনের ওপর নজর রাখা হয়েছে। এই নজরদারি চলেছে চলতি বছরের ২০ জুলাই পর্যন্ত।

গবেষণায় উঠে এসেছে, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর থেকে করোনায় মারাত্মকভাবে সংক্রমিত হওয়ার আশঙ্কা ৯০ শতাংশ কমে যায়। অতিসংক্রামক ডেলটা ধরনের ক্ষেত্রেও টিকা একইভাবে কার্যকর। দেখা গেছে, করোনার টিকা ৭৫ থেকে এর বেশি বয়সীদের শরীরে ডেলটার বিরুদ্ধে ৮৪ শতাংশ সুরক্ষা দেয়। ৫০ থেকে ৭৫ বছর বয়সীদের ক্ষেত্রে এই হার ৯২ শতাংশ।

ইপি-ফেয়ারের গবেষণায় আমলে নেওয়া হয়েছে ফাইজার, মডার্না আর অ্যাস্ট্রাজেনেকার টিকা। সেখানে দেখা গেছে, টিকা নেওয়ার পর করোনায় মারাত্মক সংক্রমণ ঠেকাতে পাঁচ মাস পর্যন্ত সুরক্ষার কমতি হয় না।

ইপি-ফেয়ারের প্রধান মহামারি বিশেষজ্ঞ মাহমুদ জুরেখ বলেন, চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বরে পাওয়া ফলাফল পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App