×

সরকারি চাকরি

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১০:২৯ পিএম

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীতে বিভিন্ন ক্যাটাগরির ১০২টি বেসামরিক শূন্য পদে জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট সাতটি ক্যাটাগরিতে এসব পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখে সরাসরি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, হাইলি স্কিল্ড মিস্ত্রি, হাইলি স্কিল্ড (গ্রেড–১), হাইলি স্কিল্ড (গ্রেড–২), স্কিল্ড গ্রেড, সেমি স্কিল্ড (গ্রেড–১), সেমি স্কিল্ড (গ্রেড–২) এবং অদক্ষ শ্রমিক—এই সাতটি পদে মোট ১০২ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের সংখ্যা

হাইলি স্কিল্ড মিস্ত্রি: ১৭ জন

হাইলি স্কিল্ড (গ্রেড–১): ১২ জন

হাইলি স্কিল্ড (গ্রেড–২): ১৪ জন

স্কিল্ড গ্রেড: ২৩ জন

সেমি স্কিল্ড (গ্রেড–১): ১৮ জন

সেমি স্কিল্ড (গ্রেড–২): ১২ জন

অদক্ষ শ্রমিক: ৬ জন

শিক্ষাগত যোগ্যতা

পদের ধরন অনুযায়ী অষ্টম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। অনেক পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেড কোর্স ও বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন

পদের ভিত্তিতে মাসিক বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ১০ হাজার ২০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বয়সসীমা

আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

নিয়োগের ধরন

এ নিয়োগ অস্থায়ী ভিত্তিতে দেওয়া হবে। তবে চাকরি নবায়নের সুযোগ রয়েছে। এই পদগুলোতে বেতন বৃদ্ধি ও পেনশনের সুবিধা প্রযোজ্য নয়।

আবেদন পদ্ধতি

আগ্রহীদের প্রার্থিত পদের জন্য এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড বরাবর লিখিত আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সনদের মূল কপি নিয়ে সরাসরি নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে।

আবেদন ফি

১ থেকে ৬ নম্বর পদের জন্য: ১০০ টাকা

৭ নম্বর পদের জন্য: ৫০ টাকা

এই ফি ট্রাস্ট ব্যাংক পিএলসি, নেভাল বেইস শাখা, চট্টগ্রাম-এ ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।

পরীক্ষার সময় ও স্থান

নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ মার্চ, সকাল ৯টায়।

স্থান: নেভি হাসপাতাল গেইট (বানৌজা ঈসা খান), নিউমুরিং, চট্টগ্রাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার পোল্যান্ডও ট্রাম্পকে মানা করে দিলো

হরমুজ প্রণালী সুরক্ষায় সেনা সহায়তা এবার পোল্যান্ডও ট্রাম্পকে মানা করে দিলো

ইরানি নেতাদের নির্মূল করার অভিযান চালিয়ে যাবে ইসরায়েল

ইরানি নেতাদের নির্মূল করার অভিযান চালিয়ে যাবে ইসরায়েল

আইজিপির বাড়িতে চুরি, সন্দেহভাজন একজন আটক

আইজিপির বাড়িতে চুরি, সন্দেহভাজন একজন আটক

শিমুলিয়া টুরিস্ট ঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

শিমুলিয়া টুরিস্ট ঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App