×

রাজশাহী

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মাহত্যা

Icon

মো. আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) থেকে

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মাহত্যা

ছবি: কাগজ প্রতিবেদক

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মতিয়ারা ওরফে শিল্পী বেগম (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (১৭ মার্চ) সকাল ৮ টার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ মকরমপুর  গ্রামে এই ঘটনা ঘটে। মৃত মতিয়ারা ওরফে শিল্পী বেগম  ওই গ্রামের মো. হেলিম রেজার স্ত্রী ।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মৃত মতিয়ারা ওরফে শিল্পী বেগম তার স্বামীর সাথে সাংসারিক   ঝামেলা ও তার স্বামীর বাসার লোকজনের প্ররোচনার জের ধরিয়া সকাল আনুমানিক ৮টার দিকে সকলের আগচোরে তার শাশুড়ির ঘরের শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আনুমানিক সকাল ৯টার দিকে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে পরিবারের লোকজন ডাকাডাকি করে কোন আওয়াজ না পাওয়ার পরে দরজা ধাক্কা দিয়ে খুলে দেখতে পাই সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা রয়েছে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে।  পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় মৃতের স্বামী মো. হেলিম রেজা ও শাশুড়ি মোসা. আকতারা বেগমকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App