×

খুলনা

সাতক্ষীরায় গরু বোঝাই নসিমন খাদে, নিহত ১

Icon

মসিউর ফিরোজ, সাতক্ষীরা থেকে

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম

সাতক্ষীরায় গরু বোঝাই নসিমন খাদে, নিহত ১

ছবি: কাগজ প্রতিবেদক

সাতক্ষীরা খুলনা মহাসড়কে গরুবোঝাই নসিমন খাদে পড়ে  ঘটনাস্থলে চালক নিহত ও তিন জন আরোহী  আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পাটকেলঘাটা কুমিরা ইউনিয়নের বালিগাদার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহত ইশার আলী (৬০) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের বাসিন্দা আহত মামুন হোসেন ও মোতালেব হোসেন একই উপজেলার খবরদারি গ্রামের বাসিন্দা। এছাড়া আমিনুল ইসলাম আশা শুনে উপজেলা শরীয়তপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে  ইশার আলী , মামুন হোসেন , মোতালেব হোসেন ও আমিনুল ইসলাম এই ৪জন তিনটি গরু বোঝাই ইজ্ঞিন ভ্যান যোগে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া খর্নিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন । পথিমধ্যে  কুমিরার বালিগাদার মোড়ের একটি ইটভাটা সংলগ্ন এলাকায় আসলে নসিমনের পিছনের চাকা পাংচার হয়ে  নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি  খাদে পড়ে যায় । এতে ঘটনাস্থলে চালক ইশার আলী নিহত হন । একই সময় গুরত্বর আহত তিন জন যাত্রী ।

পাটকেলঘাটা থানার  পুলিশ —পরিদর্শক ( ওসি তদন্ত ) জাহিদুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে । আহতরা বর্তমানে পাটকেলঘাটার বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে । সড়ক দূর্ঘটনার বিষয়টি হাইওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App