×

খুলনা

কুষ্টিয়ায় হামে আরো ২ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পিএম

কুষ্টিয়ায় হামে আরো ২ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আট মাস বয়সী ইব্রাহিম নামের এক শিশুর মৃত্যু হয়। শিশুটি কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে। শুক্রবার বিকেলে নিমোনিয়া ও হাম উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম জানান, শিশুটি দুপুর সাড়ে ৩টার দিকে হাসপাতালে ভর্তি হয়। সে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

একই দিনে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাঁচ মাস বয়সী আরেক শিশু আইজার মৃত্যু হয়। শিশুটি কুষ্টিয়া শহরের রেনউইক এলাকার মমিনুর রহমানের মেয়ে। চার দিন ধরে সে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ৩০ মার্চ শিশুটিকে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আনার সময় তার অবস্থা খুবই খারাপ ছিল। এ নিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে চারজন শিশুর মৃত্যু হলো।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২০ জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩২০ জনের হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৩০ জন ভর্তি রয়েছে, যার মধ্যে চারজন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ৫-৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক।

এর আগে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আট মাস বয়সী আফরান নামের আরেক শিশুর মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯

মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯

রাজধানীতে গ্যাসলাইট কারখানায় আগুন

রাজধানীতে গ্যাসলাইট কারখানায় আগুন

দুইদিন ধরে চলছে ৮ গ্রামের সংঘর্ষ, শতাধিক আহত

দুইদিন ধরে চলছে ৮ গ্রামের সংঘর্ষ, শতাধিক আহত

যে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

যে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App