×

খুলনা

চুয়াডাঙ্গায় আড়াই কোটি টাকার স্বর্ণসহ আটক ১

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৫ এএম

চুয়াডাঙ্গায় আড়াই কোটি টাকার স্বর্ণসহ আটক ১

ছবি : সংগৃহীত

অবৈধভাবে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া স্বর্ণের বারের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৮ লাখ টাকা। সোমবার (১৩ এপ্রিল) সকালে দর্শনা রেলস্টেশনে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম আলমগীর খান (৫৫)। তিনি দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারকপাড়ার মৃত বাদল খানের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, ভারতে অবৈধভাবে স্বর্ণ পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল দর্শনা রেলস্টেশনে অবস্থান নেয়। এ সময় একজন ব্যক্তি ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাকে দাঁড়ানোর সংকেত দেয়। তবে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া করে তাকে আটক করে।

আরো পড়ুন : পীর শামীম হত্যা মামলার বিষয়ে যা বলছে পরিবার

পরে তার শরীর তল্লাশি করে কোমরে খাকি স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। সেগুলো খুলে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৮ লাখ টাকা।

তিনি জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করা হবে এবং উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শফিক আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত

শফিক আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত

কুষ্টিয়ার ঘটনায় পেন বাংলাদেশের উদ্বেগ ও নিন্দা

কুষ্টিয়ার ঘটনায় পেন বাংলাদেশের উদ্বেগ ও নিন্দা

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

‘মঙ্গল’ রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ

‘মঙ্গল’ রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App