খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল
বাবুল আকতার, খুলনা প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পিএম
ছবি: ভোরের কাগজ
খুলনা প্রেসক্লাবের ২০২৬ সালের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার প্রেসক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম ৯৪ ভোট পেয়ে জয়ী হন। আর কোষাধ্যক্ষ পদে বিমল সাহা নির্বাচিত হয়েছেন ১০৩ ভোট পেয়ে।
এ ছাড়া সহ-সভাপতি পদে সোহরাব হোসেন ১১৯ ভোট, জাহিদুল ইসলাম ১০৫ ভোট এবং কাজী শামীম আহমেদ ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম-সম্পাদক পদে মো. বেলাল হোসেন সজল ৯৬ ভোট পান।
পাঠাগার ও তথ্য বিষয়ক সম্পাদক পদে বশির হোসেন সর্বোচ্চ ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে মাকসুদুর রহমান ১০৭, কাজী মোতাহার রহমান ৮৮, মহেন্দ্র নাথ সেন ৮৬, মো. আনিস উদ্দিন ৮৩, সোহেল মাহমুদ ৮৩ এবং কে এম জিয়াউস সাদাত ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ মিলন নির্বাচিত হন।
জানতে চাইলে
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. আরিফুল ইসলাম এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান।
