×

খুলনা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১২:১২ পিএম

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

ছবি : ভোরের কাগজ

নড়াইল সদর উপজেলায় ঘুমিয়ে থাকা এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছেন পুলিশ। মঙ্গলবার (৫ মে)দিবাগত রাত ১ টার দিকে উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামে এ ঘটনা ঘটে। 

আটক সাকিব শেখ (২৫) খুলনার ফুলতলা থানার দামুদার গ্রামের জাহিদ শেখের ছেলে।নিহত চাঁদনি আক্তার খাদিজা (২২) একই উপজেলার বাসিন্দা এবং সাকিবের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সাকিব শেখ তার স্ত্রী, সন্তান, বাবা, মাকে নিয়ে ধান কাটার উদ্দেশে নড়াইলের বাহিরগ্রামে খালা শ্বশুর বাড়িতে আসেন। মঙ্গলবার রাতে ঘরের একটি কক্ষে চার বছরের সন্তানসহ তারা ঘুমিয়ে ছিলেন। 

আরো পড়ুন : গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে গুলি

অভিযোগ রয়েছে, পারিবারিক কলহের জেরে রাত একটার দিকে ঘুমিয়ে থাকা স্ত্রীকে খড় কাটা বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন সাকিব। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পরে স্বামী সাকিব শেখকে আটক করা হয়। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।  এ ঘটনায় নিহতের স্বামী সাকিব শেখকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিংগাইরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার

সিংগাইরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার

‘কোরবানির গরুর হাটে এবার চাঁদাবাজি চলবে না’

কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর ‘কোরবানির গরুর হাটে এবার চাঁদাবাজি চলবে না’

বৃহস্পতিবার ৫ ঘণ্টা  ফুয়েল পাস রেজিস্ট্রেশন বন্ধ থাকবে

বৃহস্পতিবার ৫ ঘণ্টা ফুয়েল পাস রেজিস্ট্রেশন বন্ধ থাকবে

বিএসএফ সদর দপ্তরের বাইরে স্কুটার বিস্ফোরণ

বিএসএফ সদর দপ্তরের বাইরে স্কুটার বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App