×

খুলনা

‘সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতি বন্ধ না হলে কঠোর ব্যবস্থা’

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৪:০৩ পিএম

‘সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতি বন্ধ না হলে কঠোর ব্যবস্থা’

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতি বন্ধ না হলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। ‘নকলনবিশ ও দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ হুঁশিয়ারি দেন।

মঙ্গলবার (৫ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, সাব-রেজিস্ট্রার অফিসে এসে জনসাধারণ কোনো রকম ভোগান্তির শিকার হলে তা মেনে নেওয়া হবে না। নিয়মের মধ্যে থেকে জমি রেজিস্ট্রি সম্পন্ন করতে হবে। তিনি এই অফিসে চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতি রোধসহ জমি রেজিস্ট্রি করতে আসা মানুষের হয়রানি বন্ধের নির্দেশ দেন। এছাড়া তিনি নির্দিষ্ট সময় অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের অফিস করারও নির্দেশ দেন। ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও বলেন তিনি।

এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক দিনকাল প্রতিনিধি সাইফুল ইসলাম শাহীন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল উপস্থিত ছিলেন।

উপজেলা রেজিস্ট্রেশন পরিবারের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার সঞ্চালনায় ছিলেন নকলনবিশ জিয়াউর রহমান। এতে সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীসহ প্রায় দেড় শতাধিক নকলনবিশ ও দলিল লেখক অংশ নেন।

উপজেলা সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমার আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ, দৌলতপুর দেওয়ানি আদালতের সিনিয়র সহকারী জজ মো. আশরাফুল ইসলাম, জেলা রেজিস্ট্রার গাজী আব্দুল করিম, মিরপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মাহফুজ রানা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App