×

খুলনা

বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত পলাতক

Icon

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:১৮ পিএম

বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত পলাতক

ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমাম পলাতক আব্দুর রহমান পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ভিকটিম পরিবার ও তাদের প্রতিবেশীদের সঙ্গে কথা বললে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। উপজেলার শিমুলিয়া ইউনিয়নের আজমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আব্দুর রহমান পেশায় একজন মসজিদের ইমাম। তার পরিবারে চার সন্তান রয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজমপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের আদি নিবাস খুলনার দৌলতপুর এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে আজমপুর গ্রামে সপরিবারে বসবাস করছেন এবং পার্শ্ববর্তী রাজাপুর গ্রামের একটি মসজিদে ইমামতি করেন। তার স্ত্রী, সন্তান এমনকি নাতি-নাতনিও রয়েছে। এমন বয়সে এসে একজন বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর সাথে তার এই অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

কিশোরীর বাবা দিনমজুর আব্দুল বারীক গাজী ক্ষোভের সঙ্গে জানান, প্রায় ৪-৫ মাস আগে তিনি ও তার স্ত্রী মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন। এরপর তারা পাড়া-প্রতিবেশীদের সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ সে সময় কোনো ব্যবস্থা নেয়নি।

পরবর্তীতে গত ১৮ মার্চ নাভারন বাজারের একটি বেসরকারি ক্লিনিকে ওই কিশোরী একটি পুত্র সন্তান প্রসব করে। নবজাতকের নাম রাখা হয়েছে আব্দুল্লাহ।

আব্দুল বারীক গাজী আক্ষেপ করে বলেন,‘বাচ্চা জন্মের খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকরা বাড়িতে এসে বিচারের আশ্বাস দিয়েছেন, কিন্তু অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা হয়নি।’

ঘটনার পর থেকেই আব্দুর রহমান পলাতক থাকায় গ্রামবাসীর মধ্যে হতাশা ও ক্ষোভ আরও বেড়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল আলম থানায় নিয়মিত মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধভাবে বালু তোলার দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

অবৈধভাবে বালু তোলার দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে

মির্জা ফখরুল জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে

চরভদ্রাসনে কালবৈশাখীর আঘাত, কোটি টাকার সম্পদ ধ্বংস

চরভদ্রাসনে কালবৈশাখীর আঘাত, কোটি টাকার সম্পদ ধ্বংস

ব্রিটিশ সরকারের আরেক মন্ত্রীর পদত্যাগ, আরও সংকটে স্টারমার

ব্রিটিশ সরকারের আরেক মন্ত্রীর পদত্যাগ, আরও সংকটে স্টারমার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App