×

খুলনা

সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৩:৫৪ পিএম

সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

খুলনার কয়রা উপজেলায় ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে ভবতোষ মৃধা খোকা (৪৫) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ভবতোষ মৃধা স্থানীয় গিলাবাড়ি বাজারের ‘অনূষ্কা ফার্মেসি’র স্বত্বাধিকারী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা রাতের আঁধারে ঘরের বেড়ার নিচের মাটি সরিয়ে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। টের পেয়ে পরিবারের সদস্যরা জেগে উঠলে তারা ভবতোষ মৃধাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এ সময় স্বামীকে বাঁচাতে গেলে তাঁর স্ত্রী বিভা মৃধাকেও কুপিয়ে আহত করা হয়।

বিভা মৃধা বলেন, “দুই-তিন দিন আগেও চোরেরা আমাদের বাড়িতে এসেছিল। গত রাতেও লোক ঢোকে বুঝতে পারি, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আমার স্বামীকে কোপাতে শুরু করে।”

গুরুতর আহত অবস্থায় ভবতোষ মৃধাকে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, “রাত সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় ভবতোষ মৃধাকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।”

কয়রা থানার তদন্ত কর্মকর্তা শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি বা ডাকাতির উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পাশাপাশি অন্য কোনো শত্রুতা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৬ হাজারি ক্লাবে মুশফিক

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৬ হাজারি ক্লাবে মুশফিক

উত্তর কোরিয়ার সীমান্তকে ‘অভেদ্য দুর্গে’ পরিণত করার নির্দেশ কিমের

উত্তর কোরিয়ার সীমান্তকে ‘অভেদ্য দুর্গে’ পরিণত করার নির্দেশ কিমের

‘অবরোধ না তুললে ওমান সাগরই হবে যুক্তরাষ্ট্রের কবরস্থান’

ইরানের হুঁশিয়ারি ‘অবরোধ না তুললে ওমান সাগরই হবে যুক্তরাষ্ট্রের কবরস্থান’

ইরানকে নিশানা করে ট্রাম্পের রহস্যময় ছবি পোস্ট

ইরানকে নিশানা করে ট্রাম্পের রহস্যময় ছবি পোস্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App