×

আইন-বিচার

'মার্চ ফর জাস্টিস' ঠেকাতে আদালতে কয়েক স্তরের নিরাপত্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০১:১৫ পিএম

'মার্চ ফর জাস্টিস' ঠেকাতে আদালতে কয়েক স্তরের নিরাপত্তা

আন্দোলনকারীদের কর্মসূচি ঠেকাতে ঢাকার নিম্ন আদালতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ছবি : ভোরের কাগজ

চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি ঠেকাতে ঢাকার নিম্ন আদালতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। আদালত প্রাঙ্গণের প্রত্যেক মোড়ে মোড়ে ও ফটকের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। করা হচ্ছে তল্লাশিও।

বুধবার (৩১ জুলাই) দুপুর ১২টার আগে থেকেই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রাঙ্গণে বাড়তি পুলিশ সদস্য ও বিজিবি মোতায়েন করতে দেখা গেছে। 

এবিষয়ে আদালতে দায়িত্ব পালন করা লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা বলেন, ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আদালতে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেন নাশকতা না হয় সে বিষয়ে আমরা কাজ করছি।

এদিকে, মঙ্গলবার সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত প্রাঙ্গনে 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালন করার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের।

এ কর্মসূচি পালনে সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবি, শ্রমজীবী ও সকল নাগরিককে সর্বাত্মক সহযোগিতা ও দাবি আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে অনুরোধ করা হয়।

আরো পড়ুন : গণগ্রেপ্তা‌র নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App