×

আইন-বিচার

আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ এএম

আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১’র চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি দেবেন বলে নিশ্চিত করেছে প্রসিকিউশন সূত্র।

এর আগে, গত ১০ জুলাই ট্রাইব্যুনালে নিজের দায় স্বীকার করে মামলায় স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চান চৌধুরী মামুন। সে সময় তিনি নিজের সব দায় স্বীকার করেন।

আরো পড়ুন : জুলাই সনদের চূড়ান্ত খসড়া দলগুলো পাবে ‘বৃহস্পতিবারের মধ্যে’

এ মামলায় এখন পর্যন্ত ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের জবানবন্দিতে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে দেশজুড়ে সংঘটিত হত্যাযজ্ঞের বীভৎস চিত্র উঠে এসেছে। এসব অপরাধের জন্য শেখ হাসিনা, কামালসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা।

গত ১ সেপ্টেম্বর মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। সেদিন মোট ছয়জন সাক্ষী, চিকিৎসক, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী জবানবন্দি দেন। এরই ধারাবাহিকতায় আজও সাক্ষ্যগ্রহণ চলবে।

গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন।

আনুষ্ঠানিক অভিযোগ মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র ২ হাজার ১৮ পৃষ্ঠা, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি ৪ হাজার ৫ পৃষ্ঠা, এবং শহীদদের তালিকা ২ হাজার ৭২৪ পৃষ্ঠা। এ মামলায় মোট ৮১ জন সাক্ষী রয়েছেন। গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দেয় চিফ প্রসিকিউটরের কাছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App