×

আইন-বিচার

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ৭ আসামি আটদিনের রিমান্ডে

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০১:৪৬ পিএম

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ৭ আসামি আটদিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

নরসিংদীতে কিশোরী আমেনাকে দলবেঁধে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেফতার সাত আসামির ৮দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (১ মার্চ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২য়) মো. মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।

একইদিন সকাল সাড়ে ১১টায় গ্রেফতার ৭ আসামিকে নরসিংদী জজ কোর্টের ২য় জুডিশিয়াল আদালতে তোলা হয়। আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে শুক্রবার দিবাগত রাতে নূরা এবং একই সময়ে ময়মনসিংহের গৌরীপুর থেকে হযরত আলীকে গ্রেফতার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।

এ নিয়ে কিশোরীর মা ফাহিমা বেগমের দায়ের করা মামলায় ৯ আসামির মধ্যে ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এর আগে ২৫ ফেব্রুয়ারি বুধবার রাতে কিশোরী আমিনার বাবার কাছ থেকে নূরার নেতেৃত্বে একটি চক্র তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলার এজহারের প্রেক্ষিতে ধর্ষণের সাথে সরাসরি জড়িত ৪ জন এবং সহায়তাকারী সাবেক মেম্বারসহ ৩ জন নিয়ে মোট ৭ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বাকি দুই পলাতক আসামিকেও দ্রুতই আইনের আওতায় আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App