×

আইন-বিচার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৩:২৫ পিএম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সই করা রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মঈদুল ইসলাম পলক এ রিট দায়ের করেন। পরে অ্যাডভোকেট সুবীর নন্দী দাস তা আদালতে উপস্থাপন করেন।

রিটে পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটে ওই চুক্তিটিকে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম ও বাংলাদেশের জাতীয় স্বার্থপরিপন্থি বলা হয়েছে।

এছাড়াও বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সই করা রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্ট দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ সুরক্ষায় ব্যর্থ হয়েছে এবং সংবিধানের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলেও রিটে দাবি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে ৬৮ ফিলিং স্টেশনে তেল নিতে লাগবে ফুয়েল পাস

যে ৬৮ ফিলিং স্টেশনে তেল নিতে লাগবে ফুয়েল পাস

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ

কোচবিহারে বিজেপি-তৃণমূল সংঘর্ষ

কোচবিহারে বিজেপি-তৃণমূল সংঘর্ষ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৫,৬৪৯ জন বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৪৫,৬৪৯ জন বাংলাদেশি হজযাত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App