×

জাতীয়

ওয়াশিংটনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপক্ষীয় কূটনৈতিক বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:৩২ এএম

ওয়াশিংটনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপক্ষীয় কূটনৈতিক বৈঠক

ছবি : সংগৃহীত

সংক্ষিপ্ত সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ব্যস্ত সময় পার করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। স্থানীয় সময় সোমবার (১৮ মে) তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের (ডিপার্টমেন্ট অব স্টেট) ঊর্ধ্বতন কর্মকর্তা, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং আটলান্টিক কাউন্সিলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। এছাড়া তিনি ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স (এসসিএ) এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গেও বৈঠক করেন।

এসসিএ ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস. পল কাপুরের সঙ্গে আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অগ্রগতিতে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে। বৈঠকে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত উচ্চপর্যায়ের সংলাপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে ব্যুরো অব পপুলেশন, রিফিউজিস অ্যান্ড মাইগ্রেশন (পিআরএম)-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু ভেপ্রেক এর সঙ্গে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহযোগিতার জন্য প্রতিমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো পড়ুন : যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ

এছাড়া সফরকালে শামা ওবায়েদ ইসলাম আইআরআই-এর প্রধান কার্যালয়ে সংস্থাটির প্রেসিডেন্ট ড. ড্যানিয়েল টুইনিং এর সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় দীর্ঘদিনের সহযোগিতার জন্য তিনি আইআরআই-এর ভূমিকার প্রশংসা করেন।

পরবর্তীতে তিনি ওয়াশিংটনভিত্তিক প্রভাবশালী থিংক ট্যাংক আটলান্টিক কাউন্সিলে আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। বৈঠক শেষে তিনি সংস্থাটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জেনা বেন-ইহুদার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় মিলিত হন।

সবগুলো অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধি, আইআরআই এবং আটলান্টিক কাউন্সিলের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন গভর্নরের সই করা নোট আসছে বাজারে

নতুন গভর্নরের সই করা নোট আসছে বাজারে

ঈদের ছুটিতে যেসব এলাকায় সীমিত আকারে খোলা থাকবে ব্যাংক

ঈদের ছুটিতে যেসব এলাকায় সীমিত আকারে খোলা থাকবে ব্যাংক

বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিলো ডান হাত

বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিলো ডান হাত

রাজশাহীতে ১২ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

রাজশাহীতে ১২ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App