×

আইন-বিচার

জুলাইয়ের জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক রেলমন্ত্রী সুজনকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০১:৩৬ পিএম

জুলাইয়ের জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক রেলমন্ত্রী সুজনকে

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীর কাজলা এলাকায় জাহাঙ্গীর হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (১৯ মে) এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারজানা হক।

প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন জানান, মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই শামীম হোসেন গত ১৪ মে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন আজ।

এদিন শুনানিকালে নুরুল ইসলাম সুজনকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

মামলার বিবরণে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই বিকাল ৩টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পুলিশ, র‌্যাব ও বিজিবি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় মারা যান জাহাঙ্গীর। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

আওয়ামী সরকারের পতনের পর ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সুজনকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের রোগীদের জন্য সরকারি হাসপাতালগুলোতে বিশেষ নির্দেশনা

হামের রোগীদের জন্য সরকারি হাসপাতালগুলোতে বিশেষ নির্দেশনা

নিজ হাতে গ্রাফিতি আঁকলেন মেয়র শাহাদাত

নিজ হাতে গ্রাফিতি আঁকলেন মেয়র শাহাদাত

জুলাইয়ের জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক রেলমন্ত্রী সুজনকে

জুলাইয়ের জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক রেলমন্ত্রী সুজনকে

জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার

জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App