×

আইন-বিচার

শর্তসাপেক্ষে জামিন পেলেন আবুল বারকাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:৫৫ পিএম

শর্তসাপেক্ষে জামিন পেলেন আবুল বারকাত

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (৮ জুন) এ আদেশ দেন আপিল বিভাগ।

এ আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা থাকছে না। তবে তাকে পাসপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

অধ্যাপক আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২০ ফেব্রুয়ারি আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে একই বছরের ১০ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার

ডুমুরিয়া ১৫ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার

ইলিশ উৎপাদন বৃদ্ধি ও রক্ষায় সচেতনতার আহ্বান

ইলিশ উৎপাদন বৃদ্ধি ও রক্ষায় সচেতনতার আহ্বান

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগ

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগ

নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবি, জাহাজ শ্রমিকদের মানববন্ধন

নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবি, জাহাজ শ্রমিকদের মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App