×

লাইফ স্টাইল

ত্বকের জৌলুস ধরে রাখতে কিছু খাবার নিয়মিত খেতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ১২:৩৯ পিএম

ত্বকের জৌলুস ধরে রাখতে কিছু খাবার নিয়মিত খেতে হবে

ছবি: সংগৃহীত

বয়স বাড়লে স্বাভাবিকভাবেই ত্বকে বাহ্যিক পরিবর্তন আসে। ত্বকের আঁটসাঁট ভাব ক্রমশ আলগা হয়। ত্বকের জৌলুস কমতে শুরু করে। চামড়ায় টান ধরে। ত্বকের বয়স ধরে রাখা সহজ নয়। প্রৌঢ়ত্বের দোরগোড়ায় দাঁড়িয়েও ত্বকের জেল্লা ধরে রাখা কঠিন। অনেক নিয়ম মানতে হয়। নিয়ম মেনে খাওয়াদাওয়া করতে হয়। ত্বকের অন্যতম পুষ্টি হল কোলাজেন। এই পুষ্টির গুণেই সতেজ থাকে ত্বক। বয়স বাড়লে কোলাজেনের মাত্রা কমতে থাকে। কয়েকটি খাবার আছে, যেগুলি নিয়ম করে খেলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

১) শরীরে কোলাজেন উৎপাদন করতে জিঙ্কেরও ভূমিকা রয়েছে। এই খনিজ কোলাজেন প্রোটিন ধ্বংস হতে বাঁধা দেয়। শরীরে জিঙ্কের পর্যাপ্ত জোগান দিতে খাদ্যতালিকায় কুমড়োর বীজ, কাজুবাদাম, দুগ্ধজাত খাবার বেশি করে রাখতে পারেন।

আরো পড়ুন: সজনে ডাঁটার যত গুণ

২) নানা বাহারি খাবারে বেলপেপার ব্যবহার করা হয়। খাবারের স্বাদ বৃদ্ধি করার পাশাপাশি ত্বকের দেখাশোনাতেও বেলপেপারের জুড়ি মেলা ভার। লাল, হলুদ বেলপেপারে ভরপুর পরিমাণে আছে ভিটামিন সি। এছাড়াও রয়েছে ক্যারোটিনয়েড। ত্বকের পুষ্টি কোলাজেন উৎপাদনে এর ভূমিকা অনবদ্য।

৩) কোলাজেন উৎপাদনে সাহায্য করে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। এই ধরনের ফ্যাটি অ্যাসিড সাধারণত সামুদ্রিক মাছেই থাকে। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ত্বক ভিতর থেকে টানটান রাখে। সেই সঙ্গে ত্বকের সজীবতা বজায় রাখে। তাই রোজ না হলেও ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ মাঝেমধ্যেই খাওয়া যেতে পারে। ত্বক জেল্লাদার হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App