×

মধ্যপ্রাচ্য

ইসরায়েলে অস্ত্র নিষেধাজ্ঞায় চীন-রাশিয়ার সমর্থন, প্রশংসা এরদোয়ানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১০:১২ এএম

ইসরায়েলে অস্ত্র নিষেধাজ্ঞায় চীন-রাশিয়ার সমর্থন, প্রশংসা এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

ইসরায়েলকে অস্ত্র নিষেধাজ্ঞা সমর্থন করার জন্য রাশিয়া ও চীনের প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে রাশিয়া ও চীন সই করাকে তুরস্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে।

সৌদি আরব ও আজারবাইজান সফরের পর ফেরার পথে বিমানে থাকা সাংবাদিকদের এ কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট।

এরদোয়ান বলেন, চীন ও রাশিয়া উভয়েই বলেছে, ইসরায়েলের হামলা অন্যায় ও অবৈধ। তারা হামলা বন্ধ এবং কূটনৈতিকভাবে বিষয়টি নিষ্পত্তির প্রয়োজনীয়তার কথাও বলে। রাশিয়া ও চীন আমাদের যৌথ উদ্যোগে সই করেছে এবং ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বন্ধ করার ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি বলেন, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ অব্যাহত থাকলে ইসরায়েল আরও বেশি আগ্রাসী হয়ে উঠবে। তাদের থামানো না গেলে ফিলিস্তিন ও লেবাননের মানবিক পরিস্থিতির প্রতিদিনই অবনতি হতে থাকবে। যতদিন পর্যন্ত মানবিক সহায়তা অবাধে পৌঁছানো না হবে, ততদিন ওষুধের অভাবে, ক্ষুধা, তৃষ্ণা ও নির্দয় আক্রমণে প্রতিদিন সেখানে মানুষ মারা যাবে।

আরো পড়ুন : গাজায় ইসরায়েলি বর্বরতায় আরো ৪৭ ফিলিস্তিনি নিহত


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App