×

মধ্যপ্রাচ্য

সিরিয়ার নতুন প্রশাসন ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক চায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ এএম

সিরিয়ার নতুন প্রশাসন ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক চায়

দামেস্কের গভর্নর মাহের মারওয়ান

সিরিয়ার রাজধানী দামেস্কের গভর্নর মাহের মারওয়ান বলেছেন, তারা দখলদার ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক চান।

বিদ্রোহী দল হায়াত তাহরির আল শামের (এইচটিএস) নেতা আহমেদ আল-সারার হয়ে সংবাদমাধ্যম এনপিআরকে শুক্রবার (২৭ ডিসেম্বর) সাক্ষাৎকার দেন মাহের।

এতে তিনি বলেন, বাশার আল-আসাদকে বিদ্রোহীরা ক্ষমতাচ্যুত করার পর ইসরায়েল সীমান্ত নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। যা স্বাভাবিক ঘটনা।

এ কারণে ইসরায়েলি সেনারা সিরিয়ায় ঢুকে পড়ে, অগ্রসর হয় এবং কিছুটা বোমা হামলা চালায়।কিন্তু ইসরায়েলের প্রতি তাদের কোনো ভীতি নেই উল্লেখ করে দামেস্কের গভর্নর বলেন, আমাদের সমস্যা ইসরায়েলের সঙ্গে নয়। যারা সহাবস্থান চায় তাদের সঙ্গে থাকার জন্য অনেকে আছে।

ইসরায়েল শান্তি চায়। তারা কোনো দ্বন্দ্ব চায় না। আমরাও শান্তি চাই। আমরা ইসরায়েলসহ কারও প্রতিদ্বন্দ্বি হতে পারব না। খবর টাইমস অব ইসরায়েলের।

এদিকে বিদ্রোহীরা রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হওয়ার পর সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত ৮ ডিসেম্বর পালিয়ে রাশিয়া চলে যান। এর পরপরই সিরিয়ার গোলান মালভূমির বাকি অংশ দখল করে নেয় ইসরায়েলি বাহিনী। এছাড়া সীমান্তে যে বাফার জোন ছিল সেখানেও প্রবেশ করে দখলদার সেনারা।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, নতুন করে সিরিয়ার যেসব ভূখণ্ড তারা দখল করেছেন সেখানে তাদের সেনারা অস্থায়ীভিত্তিতে থাকবে।

তবে ১৯৬৭ সালের যুদ্ধের পর ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির আংশিক দখলের পর এখন পর্যন্ত সেগুলো ছাড়েনি। ওই সময়ও এই দখলকে অস্থায়ী বলেছিল তারা। উল্টো নতুন করে এই অঞ্চলের উঁচুতম স্থানটির বাকি অংশ নিজেদের কব্জায় নিয়েছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App