×

মধ্যপ্রাচ্য

গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলবে জর্ডান-আমিরাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১২:৪১ পিএম

গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলবে জর্ডান-আমিরাত

ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকার মানবিক সংকট নিরসনে আকাশ থেকে ত্রাণ ফেলতে যাচ্ছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার (২৫ জুলাই) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শিগগিরই ইসরায়েল জর্ডান ও আমিরাতকে গাজার আকাশসীমায় প্রবেশ করে ত্রাণ সরবরাহের অনুমতি দেবে।

এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আজই জর্ডানের একটি বিমান গাজার আকাশে ত্রাণ পৌঁছে দিতে পারে। এর আগে গত বছরও জর্ডান, সংযুক্ত আরব আমিরাতসহ যুক্তরাষ্ট্র ও ফ্রান্স যৌথভাবে গাজায় আকাশপথে ত্রাণ সরবরাহ করেছিল।

আরো পড়ুন : গাজায় একদিনেই নিহত ৮৯, মৃতের সংখ্যা ছাড়াল ৫৯ হাজার ৬৭৬

প্যারাস্যুটের মাধ্যমে সাধারণ বিমান থেকে এ ধরনের ত্রাণ ফেলা হয়। মূলত সমুদ্রতীরবর্তী এলাকা বা খোলা স্থানে লক্ষ্য করে প্যাকেটগুলো ফেলা হলেও বাতাসের প্রবল ধাক্কায় সেগুলোর কিছু অংশ জনবহুল এলাকায় চলে আসে। গত বছর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জর্ডান, মিসর এবং ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে গাজায় কয়েক হাজার ত্রাণের প্যাকেট ফেলেছিল। তবে ওই বছরের মার্চে আকাশ থেকে ফেলা এসব ত্রাণ মাথায় পড়ে গাজার পাঁচ বাসিন্দার মর্মান্তিক মৃত্যু হয়েছিল।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অবরোধে থাকা গাজা উপত্যকায় খাদ্য, পানি ও ওষুধের ভয়াবহ সংকট চলছে। এতে লাখো মানুষ মারাত্মক মানবিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছে। ফলে আকাশপথে ত্রাণ সরবরাহই এখন একমাত্র বিকল্প হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App