×

মধ্যপ্রাচ্য

আহত হলেও নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৩:১৪ পিএম

আহত হলেও নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধকালীন একটি ঘটনায় আহত হলেও বর্তমানে তিনি নিরাপদ ও সুস্থ আছেন বলে জানিয়েছে ইরানের সরকারি সূত্র। বুধবার (১১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়নের ছেলে ও সরকারের উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান।

নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় ইউসেফ পেজেশকিয়ান বলেন, তিনি প্রথমে শুনেছিলেন যে মোজতবা খামেনি আহত হয়েছেন। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা জানান, আল্লাহর রহমতে তিনি বর্তমানে নিরাপদ এবং শারীরিকভাবে সুস্থ আছেন। খবর দ্য গার্ডিয়ানের।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবা খামেনিকে “রমজান যুদ্ধের আহত যোদ্ধা” হিসেবে উল্লেখ করেছে। তবে কী ধরনের আঘাত পেয়েছেন বা কোথায় আহত হয়েছেন, এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি কয়েক দিন আগে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তাঁর বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তিনি এই দায়িত্ব পান। দায়িত্ব নেওয়ার পর থেকে এখনো পর্যন্ত তাকে জনসমক্ষে দেখা যায়নি। ফলে তার শারীরিক অবস্থা এবং অবস্থান নিয়ে নানা ধরনের গুঞ্জন তৈরি হয়েছিল।

আরো পড়ুন : ইরানের নতুন সর্বোচ্চ নেতা, কে এই মুজতবা খামেনি?

এদিকে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিনেই মোজতবা খামেনি আহত হন। প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন ইরানি ও দুইজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের রাজনৈতিক নেতৃত্ব ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়তি নজরদারি চলছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতার নিরাপত্তা ও স্বাস্থ্যের বিষয়টি দেশটির অভ্যন্তরীণ ও আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?

কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?

বাদ পড়ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, হচ্ছে যুক্ত আবু সাঈদের ছবি

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ বাদ পড়ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, হচ্ছে যুক্ত আবু সাঈদের ছবি

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি ইরানের

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি ইরানের

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App