×

মধ্যপ্রাচ্য

ইরান-ইসরায়েল যুদ্ধ

ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি: ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৯:২০ পিএম

ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানে চলমান যুদ্ধ আগামী এক সপ্তাহে আরো জোরদার করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৩ মার্চ) সকালে বার্তা সংস্থা ফক্স নিউজের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ইরানে ‘খুবই কঠোর’ আঘাত হানার পরিকল্পনা করেছে। বার্তা সংস্থা রয়টার্স ট্রাম্পের এই মন্তব্যের বিষয়টি নিশ্চিত করেছে।’

শুক্রবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একটি পোস্টেরই প্রতিধ্বনি।

সেখানে ইরানি শাসকগোষ্ঠীকে ইঙ্গিত করে তিনি লিখেছিলেন, “আজ এই পাগল বদমায়েশদের কী দশা হয়, তা শুধু তাকিয়ে দেখুন।”

ইরানের বর্তমান শাসনব্যবস্থার সমালোচনা করে ট্রাম্প তার পোস্টে আরো বলেন, “তারা ৪৭ বছর ধরে সারা বিশ্বে নিরপরাধ মানুষকে হত্যা করে আসছে। আর এখন আমি, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাদের খতম করছি।

“এমনটা করতে পারা অনেক বড় সম্মানের বিষয়! ইরানের যাতে যুক্করাষ্ট্র ও মিত্রদের হুমকি দেওয়ার ক্ষমতা না হয় আমরা সেই ব্যবস্থা করছি।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলো আর্টেমিস-২

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলো আর্টেমিস-২

 ‘ইরানের নেতাদের শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে’

ট্রাম্প ‘ইরানের নেতাদের শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে’

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ

চব্বিশ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু

চব্বিশ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App