×

মধ্যপ্রাচ্য

আজ থেকে ইরানের বন্দরে মার্কিন অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ এএম

আজ থেকে ইরানের বন্দরে মার্কিন অবরোধ

ছবি : সংগৃহীত

ইরানের বন্দরগুলো অবরোধ করছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। সোমবার (১৩ এপ্রিল) ইরানের স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিট) থেকে এই অবরোধ কার্যকর করা হবে।

অবরোধ কার্যকর হলে ইরানের কোনো বন্দরে নতুন করে জাহাজ ভিড়তে পারবে না। একই সঙ্গে বর্তমানে যেসব জাহাজ এসব বন্দরে অবস্থান করছে সেগুলোরও বন্দর ত্যাগ করে বাইরে যাওয়ার অনুমতি থাকবে না। যদি কোনো জাহাজ এই নির্দেশ অমান্য করে, তবে সেটিকে লক্ষ্য করে হামলা চালাতে পারে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। খবর রয়টার্সের।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানিয়েছে সেন্টকোম। বার্তায় বলা হয়েছে, সোমবার পূর্বাঞ্চলীয় (ইরানি) সময় সকাল ১০টা থেকে আরব সাগর ও ওমান উপসাগরসংলগ্ন ইরানের বন্দরসহ দেশের সব বন্দরে এই অবরোধ কার্যকর হবে। ইরানের উপকূলীয় এলাকায় প্রবেশকারী কিংবা এসব বন্দর ব্যবহার করতে আগ্রহী সব দেশের জাহাজের ওপর এই নিষেধাজ্ঞা সমানভাবে প্রয়োগ করা হবে।

আরো পড়ুন : নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলা, নিহত শতাধিক

তবে যেসব জাহাজ হরমুজ প্রণালি দিয়ে ইরান ছাড়া অন্য কোনো দেশের বন্দরের উদ্দেশে যাতায়াত করছে তাদের চলাচলে কোনো বাধা দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। বাণিজ্যিক জাহাজগুলোর সুবিধার কথা বিবেচনা করে অবরোধ কার্যকরের আগে বিস্তারিত নির্দেশনা নোটিশ আকারে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে সেন্টকোমের বার্তায়।

এর আগে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে টানা ২১ ঘণ্টার আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়। এর পরপরই আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে অবরোধ আরোপের হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের বন্দর অবরোধের ঘোষণা আসে সেন্টকোমের পক্ষ থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, দেশে ভরি কত?

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, দেশে ভরি কত?

ইরানে আবার হামলা শুরু করার কথা ভাবছেন ট্রাম্প

ইরানে আবার হামলা শুরু করার কথা ভাবছেন ট্রাম্প

প্রাথমিক বৃত্তি পরীক্ষার খাতা মূল্যায়ন হবে যেভাবে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার খাতা মূল্যায়ন হবে যেভাবে

জনবল নেবে ব্র্যাক এনজিও, সপ্তাহে দুদিন ছুটিসহ নানা সুবিধা

জনবল নেবে ব্র্যাক এনজিও, সপ্তাহে দুদিন ছুটিসহ নানা সুবিধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App