×

মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করতে পারে, শেহবাজকে জানালেন পেজেশকিয়ান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ এএম

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করতে পারে, শেহবাজকে জানালেন পেজেশকিয়ান

ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দুই নেতার মধ্যে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা মিজান নিউজ।

আলাপকালে মাসুদ পেজেশকিয়ান শেহবাজ শরিফকে জানান, তাদের ধারণা যুক্তরাষ্ট্র আবারও ‘কূটনৈতিকভাবে বিশ্বাসঘাতকতা’ করতে পারে, যেমনটা অতীতেও করেছে। খবর এপির।

তিনি বলেন, যুদ্ধবিরতি ও আলোচনা চলাকালীন সময়েও যুক্তরাষ্ট্রের আচরণ ছিল গুণ্ডামিমূলক ও অযৌক্তিক। এ কারণেই ইরানের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র কূটনীতির আড়ালে আবারও হামলা চালাতে পারে। একই সঙ্গে এসব আচরণে বোঝা যাচ্ছে তারা আলোচনাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না।

তবে এই টেলিফোন আলাপের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি।

আরো পড়ুন : মার্কিন অবরোধ বহাল থাকলে আলোচনায় বসবে না ইরান

এর আগে রোববার (১৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য তার প্রতিনিধি দল সোমবার ইসলামাবাদে পাঠানো হবে। তবে ইরান ইঙ্গিত দিয়েছে, তারা এই আলোচনায় অংশ নাও নিতে পারে।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ ও তাসনিম নিউজ ‘অজ্ঞাত’ সূত্রের বরাতে জানায়, বর্তমান পরিস্থিতিকে আলোচনার জন্য খুব একটা ইতিবাচক বলা যাচ্ছে না। তাদের মতে, যুক্তরাষ্ট্র যদি আলোচনা চায় তাহলে আগে নৌ-অবরোধ প্রত্যাহার করতে হবে এটাই ইরানের প্রধান শর্ত।

এদিকে রোববার ইরানের একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এই পদক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এ ঘটনায় তেহরান সতর্ক করে বলেছে, তারা এর পাল্টা জবাব দেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাঙা হলো যিশু খ্রিস্টের মূর্তি, তোপের মুখে তদন্তের ঘোষণা ইসরায়েলের

ভাঙা হলো যিশু খ্রিস্টের মূর্তি, তোপের মুখে তদন্তের ঘোষণা ইসরায়েলের

দেশে হাম নিয়ে জরুরি অবস্থা ঘোষণার পরিস্থিতি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হাম নিয়ে জরুরি অবস্থা ঘোষণার পরিস্থিতি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

জ্বালানি সংকটের প্রভাব মোবাইল নেটওয়ার্কে

জ্বালানি সংকটের প্রভাব মোবাইল নেটওয়ার্কে

বাড়িতে আগুন, মেঝেতে মিললো স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ

বাড়িতে আগুন, মেঝেতে মিললো স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App