×

গান

বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাৎ

কারাগারে সংগীতশিল্পী নোবেল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০১:৩১ পিএম

কারাগারে সংগীতশিল্পী নোবেল

ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাতের মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান (প্রিন্স)। 

মামলার অভিযোগে বলা হয়, আনাননিয়া শবনম রোজ নামে এক নারীর কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন নোবেল, যা পরে আত্মসাৎ করেন।

পিবিআই তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, এর আগে ‘ধর্ষণ ও মারধর’ অভিযোগে করা আরেকটি মামলায় ২০২৫ সালের ১৯ মে নোবেল গ্রেফতার হন। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর, ২৪ জুন তিনি জামিন পান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App