×

গান

সিডনিতে এক মঞ্চে পারফর্ম করবে জেমস-রূপম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ১০:৩৬ এএম

সিডনিতে এক মঞ্চে পারফর্ম করবে জেমস-রূপম

ছবি: নগরবাউল জেমস ও রূপম ইসলাম

নগরবাউল জেমস ও কলকাতার গায়ক রূপম ইসলামের ব্যান্ড 'ফসিলস'কে  একই মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে অস্ট্রেলিয়ার সিডনিতে।

আগামী সেপ্টেম্বরে দুই বাংলার আয়োজকদের সম্বনয়ে ‘জয় গুরু, জয় রক, আমার বাংলা’ শিরোনামের কনসার্ট আয়োজন করেছে বেঙ্গলি সিনেক্লাব অস্ট্রেলিয়া। এই কনসার্টে প্রায় সাড়ে ৩ হাজার দর্শক অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন এই আয়োজক।

আয়োজকদের একজন তানিম মান্নান জানান, “আগামী ১২ সেপ্টেম্বর সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টার মঞ্চে আসছেন বাংলা রক গানের দুইজন জেমস ও রূপম।"

এদিকে, শিল্পী রূপম ইসলাম এই মুহূর্তে তার বই ‘বাঘ ব্রহ্ম খেলা’র প্রচারণা নিয়ে। পাশাপাশি ব্যান্ড ফসিলসের বিভিন্ন আয়োজনে অংশ নিতে দেখা যাচ্ছে তাকে। ২০২৪ সালে ভারতে ‘পুজোওয়ালাদের গান’ কনসার্টে এক মঞ্চে পারফর্ম করেছিলেন রূপম ও জেমস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হরমুজ সংকট যত দিন থাকবে, পরিণতি আরো গুরুতর হবে’

‘হরমুজ সংকট যত দিন থাকবে, পরিণতি আরো গুরুতর হবে’

ট্রাম্পের সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

ট্রাম্পের সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

‘খাল-জলাশয় উদ্ধার না হলে মুক্তি নেই জলাবদ্ধতায়’

ডিএসসিসি প্রশাসক ‘খাল-জলাশয় উদ্ধার না হলে মুক্তি নেই জলাবদ্ধতায়’

বৌদ্ধ সম্প্রদায়কে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

বৌদ্ধ সম্প্রদায়কে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App