×

ময়মনসিংহ

নেত্রকোনায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৮:১৯ পিএম

নেত্রকোনায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

নেত্রকোনায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বাচ্চু তালুকদার (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে জেলার মদন উপজেলার নায়েকপুর হাওরে বোরো ধানের জমিতে এ ঘটনা ঘটে। নিহত কৃষক বাচ্চ তালুকদার নায়েকপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত জাহেদ তালুকদারের ছেলে।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পার্শ্ববর্তী মাখনা গ্রাম সংলগ্ন নায়েকপুর হাওরের বন্ধকি জমিতে বোরো ধান আবাদ করেছেন বাচ্চু তালুকদার। আর কিছু দিন পরই এসব ধান কেটে ঘরে তুলবেন তিনি। কিন্তু গত কয়েক দিন ধরে মাখনা গ্রামের লোকজনের গরু এসে তার জমির ধান খেয়ে ক্ষতিগ্রস্ত করে আসছিল। বিষয়টি মাখনা গ্রামের লোকজনকে তিনি কয়েকবারই জানিয়েছেন। তবুও গরুতে ধান খাওয়া বন্ধ হচ্ছিল না। বৃহস্পতিবার ঘটনার সময় বাচ্চু তালুকদার তার জমিতে গেলে দেখতে পান সব ধান গরু খেয়ে তছনছ করে রেখেছে। তখন তিনি চিল্লাচিল্লি করতে থাকলে মাখনা গ্রামের করিল ইসলামসহ স্থানীয়রা ছুটে আসেন। এ সময় করিল ইসলামের সঙ্গে বাচ্চু তালুকদারের কথা-কাটাকাটির একপর্যায়ে করিল ইসলামের হাতে থাকা কাঠের লাঠি দিয়ে (বটনি) পিটিয়ে ঘটনাস্থলেই বাচ্চু তালুকদারকে হত্যা করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটি ঘটনাস্থলেই পড়েছিল বলে জানায় স্থানীয়রা।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ‘ঘটনাটি শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হবে এবং এ ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App