×

ময়মনসিংহ

ময়মনসিংহ

চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৮:১২ পিএম

চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মহানগরীতে শ্রমিকদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর জেলখানা গেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন নগরীর ২ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি ও অটোরিকশার চালক রমজান আলী (৪৫) এবং মো. রাশেদ (২৪)। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় শ্রমিক দলের একাংশের নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে, সম্প্রতি স্থানীয় প্রশাসন নগরীর যানজট নিরসনের লক্ষ্যে টাউন হল এলাকার অটোরিকশার স্ট্যান্ড সরিয়ে জেলখানা গেট সংলগ্ন এলাকায় স্থাপনের নির্দেশ দেয়। এরপর সেখানে স্ট্যান্ড বসানো হলে দৈনিক চাঁদা দাবি করে বাধা দেন বিভাগীয় শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক দেবব্রত দাস দুকুল। এ নিয়ে চালকদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে দেবব্রত দাস দুকুলের নেতৃত্বে একদল লোক চালকদের ওপর হামলা চালিয়ে দুজনকে রক্তাক্ত করে।

মহানগর শ্রমিকদলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল বলেন, নগরীর অটোরিকশার চালকরা দেবব্রত দাস দুকুলের চাঁদাবাজিতে অতিষ্ঠ। এসব ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধসহ বিক্ষোভের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চাঁদাবাজির মামলা হলে দেবব্রত দাস দুকুল জামিনে কারাগার থেকে মুক্ত হয়ে আবারও বেপরোয়া হয়ে ওঠেন। তার নেতৃত্বে সন্ত্রাসীরা চালকদের ওপর হামলা চালিয়েছে।

বক্তব্য জানতে চাইলে শ্রমিকদল নেতা দেবব্রত দাস দুকুল এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, সম্প্রতি জেলা ক্রীড়া সংস্থা থেকে জায়গা ভাড়া নিয়ে আমরা স্টেডিয়াম এলাকায় অটোরিকশা স্ট্যান্ড করেছি। এ নিয়ে চালকদের সঙ্গে চালকদের গণ্ডগোল হয়েছে। আমি কারও ওপর হামলা করিনি। আমার ওপর হামলা হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, দুই পক্ষের মধ্যে মারপিট হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেফাজত আমিরের সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাৎ

হেফাজত আমিরের সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাৎ

তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ, ফিরলেন তারকা ক্রিকেটার

তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ, ফিরলেন তারকা ক্রিকেটার

ধর্ষণের মামলার পর ভুক্তভোগী পরিবারের ওপর হামলা, মানবাধিকার সংস্থার নিন্দা

ধর্ষণের মামলার পর ভুক্তভোগী পরিবারের ওপর হামলা, মানবাধিকার সংস্থার নিন্দা

শিকলবন্দি করে নারীকে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

শিকলবন্দি করে নারীকে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App